বড়লেখায় রহমানিয়া টুকা হাফিজিয়া মাদ্রাসায় নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
ন’য়ের দশক থেকে বড়লেখা অঞ্চলে দ্বীনি শিক্ষা কার্যক্রম পরিচালিত করে আসছে রহমানিয়া টুকা হাফিজিয়া দাখিল মাদ্রাসা। এই মাদ্রাসার কার্যক্রম দ্যুতি ছড়াচ্ছে গোটা উপজেলায়। এবার কার্যক্রম আরও সম্প্রসারণ ও বিস্তৃত করণের লক্ষ্যে মাদরাসার নতুন ভবনের তৃতীয় তলায় ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ জুলাই)
দীর্ঘদিনের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান রহমানিয়া টুকা হাফিজিয়া দাখিল মাদ্রাসা–তে আজ বৃহস্পতিবার (২৪ জুলাই) নতুন ভবনের তৃতীয় তলার ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করেন হযরত আল্লামা মুফতি গিয়াস উদ্দিন চৌধুরী ফুলতলী। নতুন ভবনের এই অংশটি দান করেন মাওলানা আমিনুল ইসলাম জলঢুপি।
উদ্বোধনী অনুষ্ঠানটি পরিচালনা করেন মাদ্রাসার উদ্যোক্তা ও সুপারিনটেনডেন্ট মাওলানা মো. আব্দুল আলিম এবং সভাপতিত্ব করেন জাদায়ে বর্ণীর আলহাজ্ব আব্দুল আজিজ ছাহেব।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—হাওলাদার আজিজুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, বড়লেখা,যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট শিক্ষানুরাগী আলহাজ্ব গোলাব উল্লাহ,মাওলানা আব্দুল হামিদ, সুপার, শাহেরা মুক্তাদির দাখিল মাদ্রাসা, মাদ্রাসার শিক্ষক মাওলানা মাহফুজুর রহমান।
অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন—বদরুল ইসলাম, মস্তুফা উদ্দিন, করিম উদ্দিন, আজির উদ্দিন, আছাদ উদ্দিন, মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উল্লেখ্য, ১৯৯২ সালে প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানটি প্রখ্যাত আলেম আল্লামা আব্দুর রহমান (রহ.)-এর হাতে গড়া এক দীপ্তিমান দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান। প্রতিষ্ঠার পর থেকে তিন দশক ধরে কুরআন, হাদীস ও আধুনিক শিক্ষার সমন্বয়ে ছাত্রদের আমল, আখলাক ও চরিত্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে।
অনুষ্ঠানের শেষে মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়, যেখানে দেশ, জাতি এবং মাদ্রাসার উত্তরোত্তর সফলতা কামনা করে বিশেষ মোনাজাত পরিচালিত হয়।
তাহির আহমদ
মন্তব্য করুন: