মৌলভীবাজার পাহাড়ী টিলা কর্তন, ৫০ হাজার টাকা জরিমানা
মৌলভীবাজারের ইকোপার্ক এলাকায় পাহাড়ী টিলা কর্তনের অভিযোগে টিলার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা ধার্যসহ আদায় করেছে মৌলভীবাজার পরিবেশ অধিদপ্তর ও উপজেলা ভূমি অফিস। বৃহস্পতিবার (২৪ জুলাই) যৌথ অভিযানে মোবাইল কোর্ট পরিচালনা করে এই জরিমানা আদায় করা হয়।
পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো. রিয়াজুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করে সরাসরি টিলা কর্তনের প্রমাণ পায় এবং মৌলভীবাজার জেলার সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আললাম সারোয়ার বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর ৬ (খ) ধারায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন। অভিযানে টিলা কর্তনের দায়ে টিলার মালিক মোঃ শাহালমকে এই টাকা জরিমানা ধার্যসহ আদায় করা হয়।
মোঃ রিয়াজুল ইসলাম বলেন, সোনাপুর, কালেঙ্গা ও জগন্নাথপুর এলাকাটি পাহাড়ী এলাকা হওয়ায় এখানে প্রত্যেকটি এলাকায় কমবেশি পাহাড়/টিলা কর্তন করায় মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে এবং এ ধারা অব্যাহত থাকবে।
নীরব চাকলাদার
মন্তব্য করুন: