ঘটনাস্থল পরিদর্শনে এমপি
বড়লেখায় এসএসসি পরীক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগ
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার তালিমপুর ইউনিয়নের উত্তর বড়ময়দান গ্রামে এক এসএসসি পরীক্ষার্থী ও তার বড় বোনকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে একই এলাকার মিথুন দাস নামে এক যুবকের বিরুদ্ধে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ২২ এপ্রিল রাতে অভিযুক্ত মিথুন দাস ভুক্তভোগীদের ঘরে প্রবেশ করে তাদের ওপর ধর্ষণচেষ্টা চালায়। এ সময় পরিবারের সদস্যরা তাকে হাতেনাতে আটক করে রাখে। তবে কিছুক্ষণ পর অভিযুক্তের স্বজনরা দেশীয় অস্ত্র নিয়ে এসে হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নিয়ে যায় বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনার পর থেকেই ভুক্তভোগী শিক্ষার্থীর পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছে বলে জানিয়েছে স্থানীয়রা।
এদিকে বিষয়টি জানার পর মৌলভীবাজার-১ আসনের সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ মিঠু শুক্রবার (১ মে) ভুক্তভোগী পরিবারের বাড়ি পরিদর্শন করেন। তিনি এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশ প্রশাসনকে নির্দেশ দেন।
পরিদর্শনকালে এমপি ভুক্তভোগী পরিবারকে আশ্বস্ত করে বলেন, “আপনাদের নিরাপত্তা নিশ্চিত করা হবে। পুরো পরিবারকে রাষ্ট্রের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা দেওয়া হবে এবং আমি ব্যক্তিগতভাবেও সবসময় পাশে থাকব।”
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং দ্রুত বিচার ও নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
এ রহমান
মন্তব্য করুন: