বড়লেখায় যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস উদযাপন
মৌলভীবাজারের বড়লেখায় যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে মহান মে দিবস উদযাপন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল বড়লেখা উপজেলা শাখা।
মে দিবস উপলক্ষে আজ বিকেলে পৌর শহরে একটি বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক নজরুল ইসলাম ইসলামের সভাপতিত্বে এবং সদস্য সচিব আব্দুল জব্বারের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নাসির উদ্দিন আহমেদ মিঠু।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বড়লেখা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান খছরু, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আব্দুস সহিদ খান, পৌর বিএনপির সাবেক সভাপতি আনোয়ারুল ইসলাম, সদর ইউনিয়ন বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী সাজু, সাধারণ সম্পাদক সুরমান আলী, সাবেক আহ্বায়ক হাজী আব্দুল গণী, নিজ বাহাদুরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মিসবাউল হক মিনু, সাধারণ সম্পাদক আব্দুল আজিজ এবং পৌর যুবদলের আহ্বায়ক মো. শফিকুজ্জামান শফিকসহ শ্রমিক সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
বক্তারা মহান মে দিবসের তাৎপর্য তুলে ধরে শ্রমিকদের অধিকার রক্ষা, ন্যায্য মজুরি নিশ্চিতকরণ এবং নিরাপদ কর্মপরিবেশ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
এ রহমান
মন্তব্য করুন: