বড়লেখায় ১ কোটি ১৬ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ: আটক ১
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দক্ষিণভাগ এলাকায় অভিযান চালিয়ে ১ কোটি ১৬ লাখ ৪০ হাজার টাকা মূল্যের ৫ হাজার ৭৬০ কেজি ভারতীয় জিরা ও একটি ট্রাকসহ এক চোরাকারবারিকে আটক করেছে বিজিবি। গত ০২ মে শনিবার রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি)-এর একটি বিশেষ টহলদল গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত থেকে প্রায় সাড়ে তিন কিলোমিটার অভ্যন্তরে সমনবাগ এলাকায় এই অভিযান পরিচালনা করে।
বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আতাউর রহমান, এসইউপি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম চলমান রয়েছে। সীমান্ত এলাকায় চোরাচালান ও অবৈধ পণ্য পাচার প্রতিরোধে বিজিবির এই ধরনের কঠোর নজরদারি এবং অভিযান নিয়মিত অব্যাহত থাকবে বলেও জানান এই কর্মকর্তা।
এ রহমান
মন্তব্য করুন: