বড়লেখায় গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

বড়লেখায় গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি, বড়লেখা

০৩/০৫/২০২৬ ১৫:০৭:৪৩

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

মৌলভীবাজারের বড়লেখা থানা পুলিশের বিশেষ অভিযানে ৯৩০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। রবিবার (৩ মে) গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে গ্রেফতারকৃতরা হলেন— বাহাদুরপুর চা বাগান এলাকার মঞ্জু মৃধা ওরফে মঞ্জু শীল (৩০) এবং সুজাউল গ্রামের শামীম উদ্দিন (৪২)।

পুলিশ জানায়, গ্রেফতারের সময় তাদের তল্লাশি করে ৯৩০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় বড়লেখা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

বড়লেখা থানা পুলিশ সূত্রে জানানো হয়েছে যে, এলাকায় মাদক নির্মূলে তাদের বিশেষ অভিযান নিয়মিত অব্যাহত রয়েছে এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।


এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad