কুলাউড়া হাসপাতালে ভর্তি শিশু ও মা নিখোঁজ, সন্ধানে ব্যাকুল পরিবার
Led Bottom Ad

কুলাউড়া হাসপাতালে ভর্তি শিশু ও মা নিখোঁজ, সন্ধানে ব্যাকুল পরিবার

নিজস্ব প্রতিনিধি, কুলাউড়া

০৭/০৫/২০২৬ ১৫:৩৮:৪৪

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

মৌলভীবাজারের কুলাউড়া সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২১ বছর বয়সী এক নারী ও তার ২১ মাস বয়সী শিশু সন্তান নিখোঁজ হয়েছেন। নিখোঁজদের সন্ধানে এখন দিশেহারা পরিবার।

নিখোঁজ গৃহবধূর নাম মনি বেগম এবং তার শিশুর নাম হোসাইন আহমদ তাম্বির। গত ১ মে থেকে তাদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছে পরিবার।

পরিবার ও হাসপাতাল সূত্রে জানা যায়, শিশুটি দীর্ঘদিন ধরে পেটের অসুস্থতায় ভুগছিল। পরে উন্নতি না হওয়ায় ১ মে তাকে কুলাউড়া সরকারি হাসপাতালে ভর্তি করা হয়। ওই সময় তার সঙ্গে মা মনি বেগম ও পরিবারের অন্যান্য সদস্যরা ছিলেন।

শিশুর বাবা জানান, ঘটনার দিন দুপুরে পারিবারিকভাবে এক আত্মীয়ের মৃত্যুর খবর পেয়ে তিনি হাসপাতালে স্ত্রী ও সন্তানকে রেখে জানাজা ও দাফন কাজে যান। প্রায় দেড় ঘণ্টা পর ফিরে এসে তিনি দেখতে পান, হাসপাতাল কক্ষ থেকে স্ত্রী ও সন্তান উভয়েই নিখোঁজ।

এরপর হাসপাতাল ও আশপাশের এলাকায় খোঁজাখুঁজি করেও তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি। পরে কুলাউড়া রেলওয়ে স্টেশনের সিসিটিভি ফুটেজ দেখার চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি বলে অভিযোগ করেছেন তিনি।

পরিবারের দাবি, নিখোঁজ হওয়ার আগে মনি বেগম তার এক আত্মীয়ের সঙ্গে ফোনে কথা বলেন। সেই সময় তার আচরণ কিছুটা পরিবর্তিত মনে হয়েছিল বলেও জানান স্বজনরা।

পরবর্তীতে হাসপাতাল কর্তৃপক্ষের পরামর্শে কুলাউড়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। তবে এখন পর্যন্ত তাদের অবস্থান সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি।

নিখোঁজ নারীর স্বামী বলেন, “আমার সন্তানকে আমি খুব ভালোবাসি। প্রশাসনের কাছে অনুরোধ, তারা যেন আমার স্ত্রী ও সন্তানকে খুঁজে বের করতে সহায়তা করেন।”

এ ঘটনায় এলাকায় উদ্বেগ সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং নিখোঁজদের সন্ধানে চেষ্টা চলছে।

তাহির আহমদ

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad