নাসের রহমানকে নিয়ে ভুয়া অপপ্রচার: মৌলভীবাজার জেলা বিএনপির নিন্দা
Led Bottom Ad

নাসের রহমানকে নিয়ে ভুয়া অপপ্রচার: মৌলভীবাজার জেলা বিএনপির নিন্দা

কামরান আহমদ, মৌলভীবাজার

০৭/০৫/২০২৬ ১৫:৪৪:৪৩

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

মৌলভীবাজারে সামাজিক যোগাযোগমাধ্যমে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সংসদ সদস্য এম নাসের রহমান এবং জেলা বিএনপির আহ্বায়ক মো. ফয়জুল করিম ময়ূনের নামে ভুয়া তথ্য ও কৃত্রিম ভয়েস রেকর্ড ছড়িয়ে অপপ্রচারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে মৌলভীবাজার জেলা বিএনপি।


বুধবার (৬ মে) এক প্রেস বিজ্ঞপ্তিতে দলটি জানায়, “Moulvibazar-3200” নামের একটি ফেসবুক পেজ থেকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হচ্ছে। এতে এম নাসের রহমানের বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট তথ্য ছড়ানো হচ্ছে এবং একই সঙ্গে জেলা বিএনপির আহ্বায়কের নাম জড়িয়ে একটি কৃত্রিম ভয়েস রেকর্ড তৈরি করে প্রচার করা হয়েছে।


বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রচারিত ভয়েস রেকর্ডের সঙ্গে মো. ফয়জুল করিম ময়ূনের কোনো সম্পর্ক নেই। দলটির দাবি, একটি কুচক্রী মহল রাজনৈতিকভাবে বিভ্রান্তি সৃষ্টি ও দলের অভ্যন্তরীণ ঐক্য নষ্টের উদ্দেশ্যে এই অপপ্রচার চালাচ্ছে।


দলটি আরও জানায়, এম নাসের রহমান দীর্ঘদিনের রাজনৈতিক সংগ্রাম ও জনসম্পৃক্ততার কারণে একটি পক্ষ ঈর্ষান্বিত হয়ে এ ধরনের অপচেষ্টা চালাচ্ছে, যা গণতান্ত্রিক রাজনীতির জন্য ক্ষতিকর।


জেলা বিএনপি এই ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। একই সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে।


বিজ্ঞপ্তিতে যৌথভাবে স্বাক্ষর করেন জেলা বিএনপির আহ্বায়ক মো. ফয়জুল করিম ময়ূন এবং সদস্য সচিব মো. আব্দুর রহিম রিপন।

তাহির আহমদ

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad