নবীগঞ্জে জলমহাল ইজারায় দুর্নীতির অভিযোগ: মৎস্যজীবীদের মানববন্ধন
Led Bottom Ad

নবীগঞ্জে জলমহাল ইজারায় দুর্নীতির অভিযোগ: মৎস্যজীবীদের মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ

১৩/০৫/২০২৬ ১০:৪৩:৪১

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলা জলমহাল ব্যবস্থাপনা কমিটির বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও ঘুষ বাণিজ্যের অভিযোগ এনে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছেন স্থানীয় মৎস্যজীবীরা। মঙ্গলবার (১২ মে) বিকেলে হবিগঞ্জ শহরের থানাপয়েন্ট এলাকার শহীদ আজমত উল্লাহ চত্বরে বিভিন্ন মৎস্যজীবী সমবায় সমিতির ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, নবীগঞ্জ উপজেলা জলমহাল ব্যবস্থাপনা কমিটি নীতিমালা লঙ্ঘন করে অনৈতিক অর্থ লেনদেনের মাধ্যমে জলমহাল ইজারা দিচ্ছে। প্রকৃত মৎস্যজীবী সমবায় সমিতিকে বঞ্চিত করে বড় অংকের অর্থের বিনিময়ে আওয়ামী লীগ ও যুবলীগ নেতাদের নিয়ন্ত্রিত সমিতিকে ইজারা দেওয়ার অভিযোগ তোলেন তাঁরা। মৎস্যজীবীরা জানান, নীতিমালা অনুযায়ী জলমহাল পাওয়ার কথা থাকলেও দায়িত্বশীল ব্যক্তিদের ঘুষ বাণিজ্যের কারণে সাধারণ মৎস্যজীবীরা আজ দিশেহারা।

বক্তারা অবিলম্বে জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করে এই ইজারা প্রক্রিয়া বাতিল এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে নীতিমালা অনুযায়ী পুনরায় ইজারা দেওয়ার দাবি জানান। একইসাথে জলমহাল ব্যবস্থাপনায় জড়িতদের দুর্নীতি ও ঘুষ বাণিজ্যের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণেরও আহ্বান জানানো হয়। দাবি আদায় না হলে আগামীতে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন উপস্থিত মৎস্যজীবীরা।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad