ফুটবল বিশ্বকাপে উদ্বোধনী আয়োজনে থাকছেন মৌলভীবাজারের ডিজে সঞ্জয়
Led Bottom Ad

ফুটবল বিশ্বকাপে উদ্বোধনী আয়োজনে থাকছেন মৌলভীবাজারের ডিজে সঞ্জয়

নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার

১৩/০৫/২০২৬ ২১:০০:১৬

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় আসর ফুটবল বিশ্বকাপের জমকালো উদ্বোধনী আয়োজনে এবার যুক্ত হচ্ছে বাংলাদেশের নাম। আর সেই ইতিহাসের অংশ হতে যাচ্ছেন মৌলভীবাজারের এক কৃতী সন্তান—প্রবাসী বাংলাদেশি-আমেরিকান সঙ্গীতশিল্পী ডিজে সঞ্জয়।


সিলেট বিভাগের শ্রীমঙ্গল থেকে উঠে আসা এই তরুণ শিল্পী প্রথম বাংলাদেশি হিসেবে বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে পারফর্ম করার সুযোগ পাচ্ছেন বলে জানা গেছে। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস–এর বিখ্যাত সফি স্টেডিয়াম–এর মূল মঞ্চে তিনি সুরের জাদু ছড়াবেন বলে উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে প্রবাসী ও দেশীয় ভক্তদের মধ্যে।


আগামী ১১ জুন প্যারাগুয়ের বিপক্ষে স্বাগতিক যুক্তরাষ্ট্রের ম্যাচের আগে উদ্বোধনী অনুষ্ঠান মাতাবেন তিনি। কোটি দর্শকের সামনে এই পারফরম্যান্সকে নিজের জীবনের সবচেয়ে বড় স্বপ্নপূরণ হিসেবে দেখছেন ডিজে সঞ্জয়।


তিনি বলেন, “দুই সপ্তাহ আগে ফিফা কর্তৃপক্ষ আমার সঙ্গে যোগাযোগ করে। এরপর জানতে পারি আমি বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করছি। এটা আমার জন্য অনেক বড় সৌভাগ্য। বাংলাদেশের মানুষের ভালোবাসা আর দোয়ার কারণেই হয়তো আমি এখানে পৌঁছাতে পেরেছি।”


শৈশবের শিকড় শ্রীমঙ্গল–এর চা-বাগানের সবুজ ছায়া থেকে শুরু করে যুক্তরাষ্ট্রের আধুনিক সংগীত জগতে নিজের জায়গা তৈরি করেছেন সঞ্জয়। মাত্র ১০-১১ বছর বয়সে পরিবারের সঙ্গে পাড়ি জমান যুক্তরাষ্ট্রে। কিন্তু প্রবাসের ভিন্ন সংস্কৃতির মধ্যেও তিনি হারাননি নিজের শিকড়, হারাননি সুরের প্রতি ভালোবাসা।


তার এই অর্জনকে অনেকে দেখছেন শুধু ব্যক্তিগত সাফল্য হিসেবে নয়; বরং বিশ্বমঞ্চে বাংলাদেশের সাংস্কৃতিক পরিচয়ের এক উজ্জ্বল উপস্থিতি হিসেবে।


প্রবাসী বাংলাদেশি কমিউনিটি থেকে শুরু করে মৌলভীবাজারের সাধারণ মানুষ—সবাই এখন অপেক্ষায়, বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে যখন বাজবে সঞ্জয়ের সুর, তখন গর্বে ভরে উঠবে দেশের নাম।

মীর্জা ইকবাল

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad