বড়লেখা সীমান্ত দিয়ে প্রবেশের সময় ভারতীয় দম্পতি আটক
Led Bottom Ad

বড়লেখা সীমান্ত দিয়ে প্রবেশের সময় ভারতীয় দম্পতি আটক

নিজস্ব প্রতিনিধি, বড়লেখা

১৫/০৫/২০২৬ ১৮:২৫:২৭

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

মৌলভীবাজারের বড়লেখা সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় এক ভারতীয় দম্পতিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (১৫ মে) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের গান্ধাই এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন কামরুল আহমেদ (৩২) ও তাঁর স্ত্রী হুসনা বেগম লস্কর (২৪)। বিজিবি জানায়, আটকের সময় তাঁদের কাছ থেকে ভারতীয় পরিচয়পত্র ও মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, কামরুল আহমেদ ২০১৪ সালে দালালের মাধ্যমে যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে গিয়ে ২০১৫ সালে সেখানে নাগরিকত্ব গ্রহণ করেন। পরবর্তীতে তিনি ভারতের হাইলাকান্দি জেলার লালা গ্রামের বাসিন্দা হুসনা বেগম লস্করকে বিয়ে করেন। তাঁরা উভয়েই অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশের কথা স্বীকার করেছেন।

বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিজিবি আটককৃতদের থানায় হস্তান্তর করেছে। তাঁদের বিরুদ্ধে বিজিবির পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে। এজাহার দায়েরের পর যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad