রাজনগরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে আরোহী নিহত
মৌলভীবাজারের রাজনগর উপজেলায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শ্রীকান্ত মালাকার নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ রোববার (১৭ মে) দুপুরে উপজেলার গোবিন্দবাটি এলাকার একটি ফিলিং স্টেশনের (তেল পাম্প) সামনে এই দুর্ঘটনা ঘটে।
নিহত শ্রীকান্ত মালাকার উপজেলার টেংরা ইউনিয়নের পাইকপাড়া গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, আজ দুপুরে শ্রীকান্ত মালাকার তাঁর মোটরসাইকেল নিয়ে গোবিন্দবাটি এলাকার সড়ক দিয়ে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। সংঘর্ষের তীব্রতা এত বেশি ছিল যে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই শ্রীকান্তের মৃত্যু হয়।
দুর্ঘটনার খবর পেয়ে রাজনগর থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে তাঁর পরিচয় জানা না গেলেও পরে স্থানীয় বাসিন্দাদের সহায়তায় পরিচয় শনাক্ত করা হয়।
রাজনগর থানা-পুলিশ জানায়, নিহত ব্যক্তির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি মামলা দায়েরসহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
মীর্জা ইকবাল
মন্তব্য করুন: