শ্রীমঙ্গলে মাদকবিরোধী অভিযানে নারী আটক
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ময়না রবিদাস (৫৭) নামের এক নারীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গত শনিবার দিবাগত মধ্যরাতে শ্রীমঙ্গল থানাধীন আরামবাগ আবাসিক এলাকার উকিল বাড়ি রোড থেকে তাঁকে আটক করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় মৌলভীবাজার সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে উপপরিচালক মো. রাশেদুজ্জামানের সার্বিক তত্ত্বাবধানে এবং পরিদর্শক মাসুদুর রহমান তালুকদারের নেতৃত্বে একটি বিশেষ দল এই অভিযান পরিচালনা করে। মাঠপর্যায়ে অভিযানে নেতৃত্ব দেন পরিদর্শক অমর কুমার সেন।
অধিদপ্তরের কর্মকর্তারা জানান, অভিযান চলাকালে প্রশাসনের উপস্থিতি টের পেয়ে সাগর রবিদাস নামের এক ব্যক্তি পালিয়ে যান। এ সময় ময়না রবিদাসও পালানোর চেষ্টা করলে রেইডিং টিমের সদস্যরা তাঁকে আটক করেন। আটক ময়না রবিদাসকে জিজ্ঞাসাবাদে মাদক কারবারের সঙ্গে জড়িত অনেকের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। এসব তথ্য বিশ্লেষণ করে এই চক্রের অন্য সদস্যদেরও আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় শ্রীমঙ্গল থানায় একটি নিয়মিত মামলা করা হয়েছে।
শাহিন আহমেদ/ ডি আর ডি
মন্তব্য করুন: