‎নবীগঞ্জে স্কুল শিক্ষকদের স্বর্ণালংকার ছিনতাই মামলায় একজন গ্রেপ্তার
Led Bottom Ad

‎নবীগঞ্জে স্কুল শিক্ষকদের স্বর্ণালংকার ছিনতাই মামলায় একজন গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ

১৮/০৫/২০২৬ ২২:৩৭:৩৯

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

হবিগঞ্জের নবীগঞ্জে স্কুল শিক্ষকদের স্বর্ণালংকার ছিনতাইয়ের ঘটনায় দায়ের করা মামলায় খালেদ আহমেদ (৩২) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি সিলেটের গোলাপগঞ্জ উপজেলার গৌরাবাড়ি গ্রামের বাসিন্দা। তাঁর বাবার নাম বশির আলী।

‎পুলিশ জানায়, সোমবার (১৮ মে) গোপন সংবাদের ভিত্তিতে মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে নবীগঞ্জ থানায় নিয়ে আসা হয়।

‎নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোনায়েম মিয়ার সার্বিক তত্ত্বাবধানে এসআই জয়ন্ত কুমার নাথের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযানটি পরিচালনা করে।

‎গ্রেপ্তারের বিষয়টি প্রথম সিলেটকে নিশ্চিত করেন,ওসি মো. মোনায়েম মিয়া। তিনি বলেন, সম্প্রতি সংঘটিত স্কুল শিক্ষকদের স্বর্ণালংকার ছিনতাইয়ের ঘটনায় দায়ের করা মামলার ভিত্তিতে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।

‎পুলিশ জানিয়েছে, এ ঘটনায় জড়িত অন্য ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

‎স্বপন রবি দাশ / ডি আর ডি

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad