হবিগঞ্জে পৃথক অগ্নিকাণ্ডে পুড়ল দোকান ও গ্যারেজ, কোটি টাকার ক্ষতি
Led Bottom Ad

হবিগঞ্জে পৃথক অগ্নিকাণ্ডে পুড়ল দোকান ও গ্যারেজ, কোটি টাকার ক্ষতি

ফয়সল চৌধুরী,হবিগঞ্জ

২৩/০৫/২০২৬ ১৯:০৭:১১

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

হবিগঞ্জের মাধবপুর ও নবীগঞ্জ উপজেলায় পৃথক দুটি অগ্নিকাণ্ডে প্রায় এক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। আজ শনিবার (২৩ মে) ভোররাতে এ দুটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।


ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ ভোর ৪টা ৪০ মিনিটের দিকে মাধবপুর উপজেলার নোয়াপাড়া বাজারে ‘এমবি ফার্নিচার’ নামের একটি দোকানে হঠাৎ আগুন লাগে। মুহূর্তের মধ্যেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। এতে দোকানের তৈরি আসবাবপত্র, ভেতরের মালামাল ও গুদামে রাখা সব পণ্য পুড়ে ছাই হয়ে যায়।


অন্যদিকে, একই রাতে নবীগঞ্জ উপজেলার ওসমানী রোডে ‘সুমনা ট্রেডার্স’ নামের একটি গ্যারেজে আগুন লাগে। আগুনের তীব্রতা বেশি থাকায় গ্যারেজটি সম্পূর্ণ পুড়ে যায় এবং ভেতরে থাকা কয়েকটি অটোরিকশা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। স্থানীয় বাসিন্দারা প্রাথমিকভাবে আগুন নেভানোর চেষ্টা করলেও পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনেন।


মাধবপুর ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা মনোতোষ মল্লিক প্রথম সিলেটকে জানান, প্রাথমিক হিসাব অনুযায়ী দুটি অগ্নিকাণ্ডে প্রায় এক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে আগুন লাগার সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি। অবহেলা নাকি বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত, তা খতিয়ে দেখা হচ্ছে।

ফয়সল চৌধুরী /ডি আর ডি

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad