হবিগঞ্জে পুত্রের আঘাতে পিতার মৃত্যু, আটক ৩

হবিগঞ্জে পুত্রের আঘাতে পিতার মৃত্যু, আটক ৩

নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ

২৭/০৫/২০২৬ ২০:২১:০৯

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

হবিগঞ্জ পৌরসভার অনন্তপুর এলাকায় পারিবারিক কলহের জেরে পুত্রের আঘাতে আব্দুস শহীদ নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত ছেলে পর্থিক মিয়াসহ পরিবারের তিন সদস্যকে আটক করেছে পুলিশ।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (২৭ মে) দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে আব্দুস শহীদ ও তার স্ত্রীর মধ্যে তুচ্ছ বিষয় নিয়ে বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে তাদের ছেলে পর্থিক মিয়া ঘটনাস্থলে এসে পিতার মাথায় আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে মা ও বোনের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাকে দ্রুত হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন। তবে এর আগেই তার মৃত্যু হয়।


ঘটনার খবর পেয়ে হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশ রাতেই অভিযান চালিয়ে পর্থিক মিয়াসহ তার মা ও বোনকে আটক করে থানায় নিয়ে যায়।


হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক জানান, ঘটনাটি সত্য। রাতেই সংশ্লিষ্টদের আটক করা হয়েছে। পর্থিক মিয়াকে গ্রেফতার দেখানো হবে এবং জিজ্ঞাসাবাদ শেষে তাকে বিজ্ঞ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করা হবে। পরিবারের অন্য সদস্যদেরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।


স্বপন রবি দাশ / ডি আর ডি

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad