নবীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে দেড় লাখ টাকা জরিমানা আদায়

নবীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে দেড় লাখ টাকা জরিমানা আদায়

নিজস্ব প্রতিনিধি., নবীগঞ্জ

০২/০৬/২০২৬ ১৩:০৪:৩৩

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার কুড়াগাঁও এলাকায় অবৈধভাবে মাটি কাটার অপরাধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মো. এলাইছ মিয়া নামের এক ব্যক্তিকে ১ লক্ষ ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। সোমবার (১ জুন) নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমিনের নেতৃত্বে কুড়াগাঁও এলাকায় এই বিশেষ অভিযানটি পরিচালিত হয়।

প্রশাসন সূত্রে জানা গেছে, উপজেলার কুড়াগাঁও এলাকায় দীর্ঘদিন ধরে একটি স্বার্থান্বেষী চক্র অবৈধভাবে ফসলি জমি ও নদীর তীরবর্তী এলাকা থেকে মাটি কর্তন করে আসছিল এবং এমন সুনির্দিষ্ট গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুরে সেখানে আকস্মিক অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। অভিযানকালে অবৈধভাবে মাটি কাটার সঙ্গে হাতেনাতে জড়িত থাকার অপরাধে কুড়াগাঁও গ্রামের মৃত গণি মিয়ার ছেলে মো. এলাইছ মিয়াকে আটক করা হয় এবং বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী তাঁকে ১ লক্ষ ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। সাজা ঘোষণার পর দণ্ডপ্রাপ্ত ব্যক্তি তাৎক্ষণিকভাবে জরিমানার সম্পূর্ণ অর্থ পরিশোধ করায় তা রাষ্ট্রীয় কোষাগারে জমা করা হয়েছে।

অভিযান শেষে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন গণমাধ্যমকে জানান, উপজেলার প্রাকৃতিক পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষা এবং সরকারি আইন বাস্তবায়নে অবৈধভাবে বালু বা মাটি উত্তোলনকারী ও পরিবেশ ধ্বংসকারীদের বিরুদ্ধে প্রশাসনের পক্ষ থেকে এই ধরনের কঠোর অভিযান আগামীতেও অব্যাহত থাকবে; আইন পরিপন্থী যেকোনো কর্মকাণ্ডের বিরুদ্ধে উপজেলা প্রশাসন সর্বদা শূন্য সহনশীলতা (জিরো টলারেন্স) নীতি অবলম্বন করবে।


এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad