মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার ঝুলন্ত লাশ উদ্ধার

মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার ঝুলন্ত লাশ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, মাধবপুর

০২/০৬/২০২৬ ১৫:২৬:০৬

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার বাঘাসুরা গ্রামে গলায় ফাঁস লাগানো অবস্থায় মারাজ (৭০) নামে এক মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে মারাজ মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন। এ কারণে পরিবারের সদস্যরা তাকে সবসময় ঘরের ভেতরে তালাবদ্ধ অবস্থায় রাখতেন। 


আজ মঙ্গলবার (২ জুন) ভোর রাতে সবার অজান্তে তিনি ঘর থেকে বের হয়ে যান। সকালে পরিবারের লোকজন বসতঘরের পাশের একটি গাছের ডালে গলায় ফাঁস লাগানো অবস্থায় তাকে ঝুলতে দেখেন।


খবর পেয়ে মাধবপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। প্রাথমিক তদন্ত শেষে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।


মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা প্রথম সিলেটকে বলেন, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। নিহত বৃদ্ধা দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে পরিবার জানিয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং কোনো অভিযোগ না থাকায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।


রাজীব দেব রায় রাজু / ডি আর ডি

মন্তব্য করুন: