হবিগঞ্জে এসিডে ঝলসে গেল গৃহবধূর মুখ

হবিগঞ্জে এসিডে ঝলসে গেল গৃহবধূর মুখ

নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ

০৫/০৬/২০২৬ ১৫:২১:৫৫

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

হবিগঞ্জে সাবেক স্বামীর এসিডে ঝলসে গেছে গৃহবধূ ও ফ্যাক্টরি শ্রমিক রুবিনা বেগমের (৩০) মুখ। গুরুতর অবস্থায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। 


বৃহস্পতিবার (৪ জুন) রাত ৯টার দিকে সদর উপজেলার বহুলা এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে স্বামী উজ্জ্বল মিয়া পলাতক রয়েছেন।


পারিবারিক ও পুলিশ সূত্রে জানা যায়, কয়েক বছর আগে রুবিনা বেগমের ভাদৈ এলাকার বারিক মিয়ার ছেলে উজ্জ্বল মিয়ার সাথে বিয়ে হয়। তাদের ঘরে দুটি সন্তান রয়েছে। কিছুদিন আগে পারিবারিক কলহের জেরে উজ্জ্বলের সাথে রুবিনার বেগমের বিচ্ছেদ হয়ে যায়। বর্তমানে রুবিনা বেগম শায়েস্তাগঞ্জ ওলিপুরে প্রাণ আরএফএল কোম্পানিতে শ্রমিকের কাজ করেন। বৃহস্পতিবার রাত ৯টার দিকে কাজ শেষে বাড়ি ফিরছিলেন তিনি। তখন বাড়ির সামনে কবরস্থানের কাছে উজ্জ্বল মিয়া রুবিনার মুখে এসিড নিক্ষেপ করেন। 


পরে স্থানীয়রা উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।


সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল ইসলাম প্রথম সিলেটকে বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এসিড জাতীয় কিছু নিক্ষেপ করা হয়েছে। এছাড়া পলাতক স্বামী উজ্জ্বল মিয়াকে আটকে অভিযান চলছে।’


‎স্বপন রবি দাশ / ডি আর ডি

মন্তব্য করুন: