বাহুবলে দুই গ্রামের সংঘর্ষে নিহত ১, আহত অর্ধশতাধিক

বাহুবলে দুই গ্রামের সংঘর্ষে নিহত ১, আহত অর্ধশতাধিক

নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ

১৬/০৬/২০২৬ ০০:১৫:০১

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

‎হবিগঞ্জের বাহুবল উপজেলায় পূর্ব বিরোধকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে দুই দফা সংঘর্ষে শেলু মিয়া (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। সোমবার (১৫ জুন) দুপুর ও সন্ধ্যায় উপজেলার আদিত্যপুর ও আব্দাফৌজদা গ্রামের লোকজনের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

‎নিহত শেলু মিয়া আদিত্যপুর গ্রামের ফিরোজ মিয়ার ছেলে।

‎পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আদিত্যপুর গ্রামের জাহিদ মিয়া এবং আব্দাফৌজদা গ্রামের মোশাহিদ মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে যাতায়াতের রাস্তা ও জায়গাজমি নিয়ে বিরোধ চলছিল। এর জের ধরে সোমবার দুপুরে দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় উভয় পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপ, ধাওয়া-পাল্টা ধাওয়া ও হাতাহাতির ঘটনা ঘটে। এতে অন্তত ২০ জন আহত হন।

‎খবর পেয়ে বাহুবল থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে সন্ধ্যায় উপজেলার ডুবাঐ বাজার এলাকায় দুই পক্ষের লোকজন আবার মুখোমুখি হলে দ্বিতীয় দফা সংঘর্ষ শুরু হয়। এ সময় প্রতিপক্ষের হামলায় শেলু মিয়া গুরুতর আহত হন।

‎স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

‎সংঘর্ষের পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে পুলিশ ঘটনাস্থলে অতিরিক্ত সদস্য মোতায়েন করে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

‎বাহুবল থানার ওসি (তদন্ত) ইকতার মিয়া বলেন, পূর্ব বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে দুই দফা সংঘর্ষ হয়েছে।এতে একজন নিহত হয়েছেন এবং কয়েকজন আহত হয়েছেন। 


ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

‎ স্বপন রবি দাশ / মীর্জা ইকবাল

মন্তব্য করুন: