‎নবীগঞ্জে ঝুলন্ত অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

‎নবীগঞ্জে ঝুলন্ত অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি., নবীগঞ্জ

১৬/০৬/২০২৬ ২১:৩২:৫২

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

‎হবিগঞ্জের নবীগঞ্জ পৌরসভার অভয়নগর এলাকায় এবাদত আলী (চিকন আলী) নামে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

‎মঙ্গলবার (১৬ জুন) সকালে পৌরসভার অভয়নগর এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দারা তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেন।

‎খবর পেয়ে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোনায়েম মিয়া পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন।

‎পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

‎বিষয়টির প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত শুরু করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ ঘটনায় হবিগঞ্জ থেকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) দলের ঘটনাস্থলে যাওয়ার কথা রয়েছে।

‎নবীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আনিসুর রহমান বলেন, পিবিআই দলের উপস্থিতির পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া অনুসরণ করে মরদেহ উদ্ধার করা হবে। পাশাপাশি ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চালানো হচ্ছে।

‎এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে, তদন্ত শেষে ঘটনার প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

স্বপন রবি দাশ / সজল আহমদ

মন্তব্য করুন: