অস্ট্রিয়াকে হারিয়ে আর্জেন্টিনার জয়

বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা মেসি

অস্ট্রিয়াকে হারিয়ে আর্জেন্টিনার জয়

প্রথম ডেস্ক

২৩/০৬/২০২৬ ০১:১০:৩৪

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

জার্মানির মিরোস্লাভ ক্লোসাকে ছাড়িয়ে বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলের মালিক হলেন আর্জেন্টাইন কিংবদন্তি লিওনেল মেসি।


বিশ্বকাপের চলতি আসরে গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে সোমবার অস্ট্রিয়ার বিপক্ষে ২-০ গোলে জয়ের ম্যাচে এই কীর্তি গড়েন আর্জেন্টিনা অধিনায়ক। ম্যাচে দুটি গোলই তার।


আসরে নিজেদের প্রথম ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করে ক্লোসার ১৬ গোলের রেকর্ডে ভাগ বসান মেসি। এবার রেকর্ডটা নিজের করে নিলেন রেকর্ড আটবারের এই বর্ষসেরা।


অস্ট্রিয়ার বিপক্ষে শুরুতেই ক্লোসাকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ এসেছিল মেসির সামনে। ম্যাচের অষ্টম মিনিটে বক্সের ভেতর লাওতারো মার্তিনেজ ফাউলের শিকার হলে পেনাল্টি পায় আর্জেন্টিনা। কিন্তু পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন মেসি।


পরে ৩৮তম মিনিটে আসে ঐতিহাসিক মুহূর্তটি। বাঁ দিক থেকে ডি-বক্সের মুখে পাস বাড়ান ফাকুন্দো মেদিনা, মাঝপথে দারুণভাবে ডামি করে বল ছেড়ে দেন এন্সো ফের্নান্দেস, এবং চোখের পলকে ছুটে গিয়ে জোরাল শটে ঠিকানা খুঁজে নেন রেকর্ড আটবারের বর্ষসেরা ফুটবলার।


ম্যাচের যোগ করা সময়ে করা দলের দ্বিতীয় গোলটিও মেসির। তার মানে, বিশ্বকাপে মেসির গোল এখন রেকর্ড ১৮টি। ১৬ গোল নিয়ে দ্বিতীয় স্থানে জার্মান কিংবদন্তি ক্লোসা।


আরেকটি কীর্তিও গড়েন মেসি। বিশ্বকাপের ইতিহাসে তৃতীয় খেলোয়াড় হিসেবে টানা ছয় ম্যাচে গোল করলেন ৩৮ বছর বয়সী তারকা। চার বছর আগে কাতারে শিরোপা জয়ের আসরে শুরু হয় তার এই যাত্রা।


আগের দুজন এই স্বাদ পান এক আসরেই- ১৯৫৮ সালে ফ্রান্সের জুস্ত ফঁতেন ও ১৯৭০ সালে ব্রাজিলের জাইরজিনিয়ো।


জাতীয় দলের হয়ে ২০১ ম্যাচে মেসির গোল হলো ১২২টি।


রোদ্দুর রিফাত/ সজল আহমদ

মন্তব্য করুন: