কুলাউড়ায় ডিবির অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ আটক-৩
Led Bottom Ad

কুলাউড়ায় ডিবির অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ আটক-৩

নিজস্ব প্রতিনিধি, কুলাউড়া

০৩/০৮/২০২৫ ১৭:৪৫:৪৪

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

মৌলভীবাজার জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ২২১ পিস ইয়াবা ও ৪০ হাজার নগদ টাকাসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। রোববার (৩ আগস্ট) বিকালে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।


পুলিশ জানায়, শনিবার (২ আগস্ট) রাতে জেলার কুলাউড়া উপজেলার টিলাগাঁও ইউনিয়নের লহরাজপুর গ্রামে মৌলভীবাজার ডিবির একটি টিম অফিসার ইনচার্জ সুদীপ্ত শেখর ভট্টাচার্যের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করে। অভিযানে গ্রেফতারকৃতরা হলো—মো. আব্দুল বাজিদ (৪২), মো. ইয়াকুব আলী (২৫) ও কামাল (৪৫)।


ঘটনাস্থলে তল্লাশি করে আটককৃত বাজিদের বসতঘরের শোকেস থেকে ১৮০ পিস, ইয়াকুবের লুঙ্গির কোছা থেকে ১৭ পিস এবং কামালের ট্রাউজারের পকেট থেকে ২৪ পিস ইয়াবা জব্দ করা হয়। 


তল্লাশিকালে বাজিদের ঘর থেকে মাদক লেনদেনের ৪০,০০০ নগদ টাকা জব্দ করে ডিবি পুলিশ। 


জিজ্ঞাসাবাদে ইয়াকুব ও কামাল স্বীকার করে, তারা বাজিদের কাছ থেকেই ইয়াবা সংগ্রহ করেছে। তিনজনই পরস্পরের সহযোগিতায় মাদক ব্যবসায় জড়িত বলে ডিবি পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে। 


মৌলভীবাজার ডিবির একটি টিম অফিসার ইনচার্জ সুদীপ্ত শেখর ভট্টাচার্য জানান, গ্রেফতারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক)/৪১ ধারায় কুলাউড়া থানায় মামলা রুজু করা হয়েছে।

মীর্জা ইকবাল

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad