শাল্লায় বিভিন্ন রাজনৈতিক দলের বিজয় র‌্যালি

জুলাই অভ্যুত্থান দিবস

শাল্লায় বিভিন্ন রাজনৈতিক দলের বিজয় র‌্যালি

নিজস্ব প্রতিনিধি, শাল্লা

০৫/০৮/২০২৫ ২১:০৩:৪৩

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

গণ অভ্যুত্থানের বর্ষপূতি পালন উপলক্ষ্যে শাল্লায় বিভিন্ন দলের পক্ষ থেকে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষে ৫ আগস্ট মঙ্গলবার শাল্লা উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠন, বাংলাদেশ জামায়াতে ইসলামী শাল্লা শাখা ও এনসিপির নেতৃবৃন্দ পৃথক পৃথক ভাবে এই র‌্যালি করেন। এতে নিজ নিজ দলের কর্মীরা তাদের নিজস্ব ব্যানার ফেস্টুন নিয়ে জুলাই দিবস উপলক্ষে মিছিলে মিছিলে মুখরিত করে তোলে শাল্লা উপজেলা সদর।


র‌্যালি পরবর্তী সভায় বিভিন্ন বক্তারা বলেন,জুলাই অভ্যুত্থান ছিল দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের প্রথম ধাপ। নিজেদের দলীয় আদর্শের উপর আলোকপাত করে শান্তিপূর্ণ ভাবে দিবসটি উদযাপনের মাধ্যমে আগামী দিনের আন্দোলন সংগ্রামে আরও ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

মীর্জা ইকবাল

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad