চোর আটক
মৌলভীবাজারে চুরি'র ৪৮ ঘন্টার মধ্যে ৬টি অটোরিকশা উদ্ধার
মৌলভীবাজার সদর থানার পুলিশের অভিযানে চুরি হওয়া ৬টি সিএনজি চালিত অটোরিকশা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় সুনামগঞ্জ থেকে আব্দুল কাইয়ুম নামে একজনকে আটক করা হয়েছে। বুধবার (৬ আগষ্ট) জেলা পুলিশ কর্তৃক গণমাধ্যমে দেওয়া এক প্রেসবিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
পুলিশ জানায়, গত ৪ আগস্ট দিবাগত রাতে সদর উপজেলার গিয়াসনগর ইউপির করিমনগরের ভূমি অফিস সংলগ্ন সামসুল ইসলামের গ্যারেজ থেকে তালা ভেঙে মোট ৪টি সিএনজি চুরি করে নিয়ে যায় চোরেরা। সিএনজি মালিকদের অভিযোগের ভিত্তিতে মৌলভীবাজার সদর থানার এসআই হিরণ কুমার বিশ্বাস, এসআই জয়ন্ত সরকার, এএসআই রানা মিয়া, এএসআই সাইদুর রহমানসহ একটি দল তদন্ত শুরু করে।
গত ৫ আগস্ট সুনামগঞ্জ জেলার ছাতক থানার ছৈলা-আফজালাবাদ ইউনিয়নের রাধানগর-শিবপুর এলাকায় অভিযান চালিয়ে চুরি যাওয়া ৪টি সিএনজি অটোরিকশার পাশাপাশি আরও ২টি সিএনজি অটোরিকশা উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে আব্দুল কাইয়ুম (৪৫)কে আটক করা হয়।
উদ্ধারকৃত অটোরিকশাগুলোর আনুমানিক মূল্য প্রায় ২২ লাখ টাকা।
মৌলভীবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গাজী মো মাহবুবুর রহমানের বরাত দিয়ে জেলা পুলিশ আরো জানায়, এ ঘটনায় বাদীর অভিযোগের প্রেক্ষিতে একটি মামলা দায়ের করা হয়েছে। আমরা একজনকে আটক করেছি, চোরচক্রের অন্য সদস্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।'
মীর্জা ইকবাল
মন্তব্য করুন: