সিলেটে ভোটার তালিকা হালনাগাদ শুরু : শেষ হবে ৩১ জুলাই

সিলেটে ভোটার তালিকা হালনাগাদ শুরু : শেষ হবে ৩১ জুলাই

প্রথম সিলেট প্রতিবেদন

২১/০৭/২০২৬ ২২:২৪:৩৫

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে সিলেট জেলায় ভোটার তালিকা হালনাগাদের সমন্বিত কার্যক্রম শুরু হয়েছে। বাংলাদেশ নির্বাচন কমিশনের ঘোষিত সময়সূচি অনুযায়ী নতুন ভোটার নিবন্ধন কার্যক্রম চলবে আগামী ৩১ জুলাই পর্যন্ত।

সিলেট সদর উপজেলার সহকারী নির্বাচন কর্মকর্তা তাসমিন আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ভোটার তালিকা আইন, ২০০৯-এর ধারা ৩ (জ) অনুযায়ী, ৩১ জুলাই ২০০৮ বা তার আগে জন্মগ্রহণকারী এবং নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধিত নাগরিকরা হালনাগাদকৃত ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ পাবেন।

জেলা নির্বাচন অফিস সূত্রে জানানো হয়েছে, যেসব যোগ্য নাগরিক এখনও ভোটার হতে পারেননি, তারা আগামী ৩১ জুলাইয়ের মধ্যে সংশ্লিষ্ট উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে সশরীরে উপস্থিত হয়ে নিবন্ধন সম্পন্ন করতে পারবেন। এজন্য আগে অনলাইনে আবেদন করে প্রয়োজনীয় কাগজপত্রসহ তা জমা দিতে হবে।

নির্বাচন কমিশনের প্রকাশিত সময়সূচি অনুযায়ী, ৯ আগস্ট হালনাগাদকৃত খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। খসড়া তালিকার বিরুদ্ধে দাবি, আপত্তি বা সংশোধনের আবেদন জমা দেওয়ার শেষ সময় ২৪ আগস্ট। এসব আবেদন নিষ্পত্তি করা হবে ২৭ আগস্টের মধ্যে।

সবধরনের আইনি প্রক্রিয়া শেষে ৩১ আগস্ট হালনাগাদকৃত চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন।

জেলা নির্বাচন কর্মকর্তা নতুন ভোটার হওয়ার যোগ্য সব নাগরিককে নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন সম্পন্ন করার আহ্বান জানিয়েছেন, যাতে কোনো যোগ্য নাগরিক ভোটার তালিকার বাইরে না থাকেন।


তাহির আহমদ

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad