কমলগঞ্জে নিজ ঘর থেকে সাবেক ছাত্রদল নেতার গলাকাটা লাশ উদ্ধার
Led Bottom Ad

কমলগঞ্জে নিজ ঘর থেকে সাবেক ছাত্রদল নেতার গলাকাটা লাশ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, কমলগঞ্জ

০৯/০৮/২০২৫ ১৮:০৭:৩৫

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

মৌলভীবাজারের কমলগঞ্জে নিজ ঘর থেকে রাফি আহমেদ (২৮) নামের সাবেক এক ছাত্রদল নেতার গলা কাটা লাশ উদ্ধার করেছে পরিবার। তবে কোনো কারণ অনুমান করতে পারছেন না পরিবারের সদস্যরা। শনিবার (৯ আগস্ট) সকালে উপজেলার রহিমপুর ইউনিয়নের সিদ্ধেশ্বরপুর গ্রামে তার নিজ ঘর থেকে লাশ উদ্ধার করা হয়। রাফি আহমেদ রহিমপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি। তিনি মুন্সীবাজার ব্যবসায়ী সমিতির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল জব্বারের ভাতিজা ও ছত্তার মিয়ার ছেলে।


পরিবার সূত্রে জানা যায়, সকালে রাফি ঘুম থেকে উঠছিলেন না, তখন পরিবারের সদস্যরা তাকে ডাকতে গিয়ে দেখেন রক্তাক্ত দেহ খাটের ওপর পড়ে আছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মুন্সীবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাহিদ আহমেদ তরফদার বলেন, ‘আমরা ঘটনাস্থলে এসেছি। কী কারণে হত্যা করা হয়েছে তা জানা যায়নি।’


কমলগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) শামিম আকনজি বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি।’


মীর্জা ইকবাল

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad