তাহিরপুরে স্টিলবডির নৌকার ধাক্কায় বৌলাই নদীর সেতু ক্ষতিগ্রস্ত

ঝুঁকিতে যোগাযোগ

তাহিরপুরে স্টিলবডির নৌকার ধাক্কায় বৌলাই নদীর সেতু ক্ষতিগ্রস্ত

নিজস্ব প্রতিনিধি, তাহিরপুর

২২/০৭/২০২৬ ১৩:১৯:৩১

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় বৌলাই নদীর ওপর নির্মিত সেতুর ৩ নম্বর পিলারে একটি বাল্কহেডের (স্টিলবডির নৌকা) ধাক্কায় সেতুটি ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে স্থানীয় বাসিন্দা ও পথচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং সেতুটি বর্তমানে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। স্থানীয়দের অভিযোগ, নদীটিতে বাল্কহেড, হাউজবোটসহ বিভিন্ন নৌযানের অনিয়ন্ত্রিত ও বেপরোয়া চলাচলের কারণে প্রায়ই দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়।


মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে উপজেলার থানা সংলগ্ন বৌলাই নদীর সেতুর ৩ নম্বর স্প্যানের একটি পায়ারে এই সংঘর্ষের ঘটনা ঘটে।


বৌলাই নদীপথে বড় ধরনের দুর্ঘটনা এড়াতে নদীটিতে চলাচলকারী সকল বাল্কহেড, হাউজবোট ও অন্যান্য নৌযানের চালক ও মালিকদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে ধীরগতিতে এবং নিরাপদ দূরত্ব বজায় রেখে চলাচলের অনুরোধ জানিয়েছে স্থানীয় প্রশাসন।


এ বিষয়ে জানতে তাহিরপুর উপজেলা প্রকৌশলী জাহিদুল ইসলামের অফিশিয়াল নম্বরে একাধিকবার কল ও মুঠোফোনে বার্তা পাঠানো হলেও তাঁর কোনো বক্তব্য পাওয়া যায়নি।


শামসুল আলম আখঞ্জি/ রত্না বাউরি

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad