নবীগঞ্জে জুয়া খেলার আয়োজনে ৩০ হাজার টাকা জরিমানা

নবীগঞ্জে জুয়া খেলার আয়োজনে ৩০ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিনিধি., নবীগঞ্জ

২৩/০৭/২০২৬ ২৩:৩৩:৪২

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার সাতাইহাল ইউনিয়নের ফুলতলী বাজারে প্রকাশ্যে জুয়া খেলার আয়োজন, গণউপদ্রব সৃষ্টি এবং সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে এক ব্যক্তিকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২৩ জুলাই) রাত ৯ টার দিকে নবীগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে এ দণ্ড দেওয়া হয়।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন- সাতাইহাল গ্রামের রোয়াব উল্লা, আশিক উল্লার ছেলে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, ফুলতলী বাজারে প্রকাশ্যে জুয়া খেলার আয়োজনের মাধ্যমে জনশৃঙ্খলা বিঘ্নিত করা এবং দায়িত্ব পালনকালে সরকারি কাজে অসহযোগিতার অভিযোগে রোয়াব উল্লার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়। অভিযোগের প্রেক্ষিতে দণ্ডবিধির ১৮৬ ও ২৯১ ধারায় তাকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। আদালতের আদেশ অনুযায়ী জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রুহুল আমিন।

উপজেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হচ্ছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

স্বপন রবি দাশ

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad