মৌলভীবাজারে ভারতীয় চোরাই পণ্যসহ আটক ২
Led Bottom Ad

মৌলভীবাজারে ভারতীয় চোরাই পণ্যসহ আটক ২

নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার

১০/০৮/২০২৫ ১৪:০২:৩২

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সরকারের শুল্ক ফাঁকি দিয়ে চোরাই পথে আনা প্রায় ১৫ লাখ ৭২ হাজার টাকার ভারতীয় ক্লপ-জি ক্রিমসহ একটি কাভার্ড ভ্যান ও দুই ব্যক্তিকে আটক করেছে শেরপুর হাইওয়ে থানা পুলিশ। শনিবার (৯ আগস্ট) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের শেরপুর বাজার এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে পুলিশ।


পুলিশ সূত্রে জানা যায়, সিলেট শহর থেকে ঢাকাগামী একটি কাভার্ড ভ্যানে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য পরিবহন করা হচ্ছিল। গোপন সংবাদ পাওয়ার পর হাইওয়ে পুলিশ মহাসড়কের বিভিন্ন পয়েন্টে তল্লাশি চালায়। একপর্যায়ে শেরপুর বাজার এলাকায় সন্দেহজনক কাভার্ড ভ্যানটি থামিয়ে তল্লাশি করে আনুমানিক ১৫ লাখ ৭২ হাজার ৪৮০ টাকার ভারতীয় ক্লপ-জি ক্রিম জব্দ করা হয়।


আটককৃতরা হলেন- সিলেট জেলার জৈন্তাপুর থানার হেলিরাই এলাকার ফয়জুর রহমানের ছেলে চালক কুতুবউদ্দিন (২৫) এবং একই উপজেলার উত্তর মাহাইল এলাকার মৃত নুরুল হকের ছেলে মো. নূরুল আফসার ওরফে নাহিদ (২৮)। 


এ সময় হাইওয়ে পুলিশ সিলেট রিজিয়নের পুলিশ পরিদর্শক মো. আব্দুর রশিদ সরকার উপস্থিত ছিলেন।

মীর্জা ইকবাল

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad