সাত শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রদল শিবির সংঘর্ষে শতাধিক আহত
জুলাই গণঅভ্যুত্থানের বার্ষিকী উদযাপন, সেমিনারে প্ল্যাকার্ড প্রদর্শন ও হলের সিট দখলকে কেন্দ্র করে বুধবার রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রদল, ছাত্রশিবির ও ছাত্রশক্তির মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে শতাধিক নেতাকর্মী আহত হয়েছেন।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও ন্যাশনাল মেডিকেল সেমিনারে প্রবেশে বাধাকে কেন্দ্র করে জকসু,ছাত্রশক্তি ও ছাত্রশিবিরের সঙ্গে ছাত্রদলের সংঘর্ষে ৭০ জন আহত হন। পরে হাসপাতালে চিকিৎসাধীনদের ওপরও হামলা হয়। জবি প্রশাসন এ ঘটনায় ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে।
ঢাকা আলিয়া মাদ্রাসা ও ঢাকা কলেজ আলিয়া মাদ্রাসায় হলের সিট দখল ও সংঘর্ষের সময় অধ্যক্ষ মোহাম্মদ ওবায়দুল হক আহত হন এবং হলের কক্ষ ভাঙচুর করা হয়। এছাড়া ঢাকা কলেজেও দুই পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া ও ককটেল বিস্ফোরণে ২০ জন আহত হন।
অন্যান্য প্রতিষ্ঠান গ্রাফিক আর্টস ইনস্টিটিউট এবং বরিশাল বিএম কলেজের ছাত্রাবাস থেকে ছাত্রশিবিরের কর্মীদের পিটিয়ে বের করে দেয় ছাত্রদল। এর আগে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়েও (বেরোবি) সংঘর্ষে সাতজন আহত হন।
শিক্ষাপ্রতিষ্ঠানে এসব হামলার ঘটনায় তীব্র নিন্দা ও উদ্বেগ জানিয়েছে ডাকসু, ইনকিলাব মঞ্চ এবং জামায়াতে ইসলামী।
রত্না বাউরী
মন্তব্য করুন: