দিরাইয়ে সেনা অভিযানে ৮ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার
সুনামগঞ্জের দিরাইয়ে সেনাবাহিনীর অভিযানে ৮ কেজি গাঁজাসহ এক মাদক বিক্রেতা গ্রেপ্তার হয়েছে। ওই ব্যক্তির নাম ওয়াছির মিয়া (২৬)। তিনি উপজেলার করিমপুর ইউনিয়নের মাটিয়াপুর গ্রামের মুখতার মিয়ার ছেলে। গত রবিবার রাত দশটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মেজর আসিফ রানা অনিকের নেতৃত্বে সেনাবাহিনীর একটি টহল দল উপজেলার রাজানগর ইউনিয়নের জকিনগর এলাকায় অভিযান চালিয়ে ৮ কেজি গাঁজাসহ ওয়াছির মিয়াকে হাতেনাতে আটক করে। পরে আটককৃত ব্যক্তি ও জব্দকৃত গাঁজা দিরাই থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
দিরাই থানার ওসি (তদন্ত) উত্তম কুমার দাস জানান, সেনাবাহিনীর একটি টহল দল উপজেলার রাজানগর ইউনিয়নের জকিনগর এলাকা থেকে ওয়াছির মিয়া নামের একজনকে ৮ কেজি গাঁজাসহ আটক থানায় সোপর্দ করেছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে সোমবার সুনামগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
মীর্জা ইকবাল
মন্তব্য করুন: