ছাতক উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতির আবেগঘন বার্তা

ছাতক উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতির আবেগঘন বার্তা

নিজস্ব প্রতিনিধি. ছাতক

১০/০৮/২০২৬ ১৩:০৯:০৪

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

ছাতক উপজেলা বিএনপি, যুবদল ও ছাত্রদল পরিবারের নেতৃবৃন্দের উদ্দেশ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি আবেগঘন বার্তা দিয়েছেন গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি ও ছাতক উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মতিউর রহমান রুমান।

৯ আগস্ট, রোববার রাতে প্রবাস থেকে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি দীর্ঘদিনের রাজনৈতিক সহযোদ্ধা ও নেতৃবৃন্দের সঙ্গে রাজপথে চলার সময় অনিচ্ছাকৃতভাবে কাউকে কষ্ট দিয়ে থাকলে তার জন্য ক্ষমা চেয়েছেন।

পোস্টে ছাত্রনেতা মতিউর রহমান রুমান লিখেছেন, “আমার কারণে অনেকের অসুবিধা হচ্ছে রাজনৈতিক পরিবারের।” বর্তমান প্রেক্ষাপটে তার কারণে রাজনৈতিক পরিবারের অনেকের অসুবিধা হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

দীর্ঘদিনের রাজনৈতিক পথচলায় অনিচ্ছাকৃতভাবে অনেককে কষ্ট দিয়ে থাকলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ জানান তিনি। পোস্টের শেষদিকে তিনি সবাইকে ভালো থাকার জন্য শুভকামনা জানান।

তবে কী কারণে তিনি এমন আবেগঘন বার্তা দিয়েছেন কিংবা কোনো নির্দিষ্ট ঘটনাকে কেন্দ্র করে তিনি এ পোস্ট করেছেন কি না এ বিষয়ে পোস্টে বিস্তারিত কিছু উল্লেখ করেননি।

রত্না বাউরী

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad