মৌলভীবাজার জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অগ্নিকাণ্ড
Led Bottom Ad

মৌলভীবাজার জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অগ্নিকাণ্ড

নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার

১৩/০৮/২০২৫ ০৩:২৮:৩১

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

মৌলভীবাজারে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মঙ্গলবার (১২ আগষ্ট) সন্ধ্যা আনুমানিক ৭ টায় বিদ্যুৎ লাইন থেকে এই অগ্নিকাণ্ডের সূচনা ঘটে। খবর পেয়ে মৌলভীবাজার ফায়ার সার্ভিসের একটি দল এসে প্রায় ৩০ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।


মৌলভীবাজার ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার রায়হান বলেন, আমরা আনুমানিক ৭ টায় খবর পেয়ে সরঞ্জামাদি নিয়ে ঘটনাস্থলে যাই। প্রায় ৩০ মিনিট চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। তবে এ ঘটনায় তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি।


এদিকে আগুন লাগার পরপরই শহরের কোর্ট এলাকা, সার্কিট হাউজ,  আরামবাগ, প্রেসক্লাব এলাকাসহ বিভিন্ন এলাকায় কয়েকশো গ্রাহকের বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন করে দেওয়া হয়। এ রিপোর্ট লেখার সময় পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ চালু করা হয়নি। প্রচন্ড গরমের মধ্যে গ্রাহকেরা চরম ভোগান্তিতে পড়েন।


সংশ্লিষ্ট এলাকার গ্রাহকেরা অভিযোগ করেন, মৌলভীবাজার শহরে এভাবে  বিদ্যুৎ লাইনে সামান্য ত্রুটি দেখা দিলে সরবরাহ বন্ধ করে রাখে পিডিবি কর্তৃপক্ষ। কিন্ত দীর্ঘ সময় পরও লাইন চালু করা হয় না।


পিডিবি মৌলভীবাজারের নির্বাহী প্রকৌশলী বিকয় ও বিতরণ ইঞ্জিনিয়ার হোসাইন মোহাম্মদ সাব্বির এ বিষয়ে জানান, বিদ্যুৎ লাইনে আগুন লাগার পর আমরা পুরো বিদ্যুৎ লাইনের তার বিচ্ছিন্ন করে দেই।এখন আমার লোকজন ঘটনাস্থলে কাজ করছে।


মীর্জা ইকবাল

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad