শ্রীমঙ্গলে দুর্গা মন্দিরে চুরির ঘটনায় মালামাল উদ্ধারসহ গ্রেফতার ১
মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানাধীন জেরিন চা বাগানের দুর্গা মন্দিরে চুরির ঘটনায় রহমত আলী (৪৩) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১২ আগষ্ট) শ্রীমঙ্গলের রাধানগর গ্রামের প্যারাগন রিসোর্টের সামনে থেকে তাকে আটক করে শ্রীমঙ্গল থানা পুলিশ। এ সময় চোরের হেফাজত থেকে একটি খয়েরী-সাদা রঙের দরজার পর্দা, চারটি লাইলনের কাপড়ের টুকরা, দুটি ককশিটের তৈরী প্রতিমার তাজ ও চারটি ফোমের গলার মালা উদ্ধার করা হয়। এসআই বাবলু কুমার পাল জানান, চুরির এ ঘটনায় থানায় মামলা রুজু করা হয়েছে এবং গ্রেফতারকৃত ব্যক্তিকে আদালতে সোপর্দ করা হয়েছে।
জেরিন চা বাগান পঞ্চায়েত কমিটির সভাপতি নিতাই গোয়ালা জানান, গত ১১ আগস্ট ভোর ৪টা থেকে সকাল ৬ টার মধ্যে রহমত আলী মন্দিরে ঢুকে প্রতিমার কাপড়, ককশিটের তৈরী সামগ্রী ও দরজার পর্দাসহ বিভিন্ন মালামাল চুরি করে নিয়ে যায়।
সজল আহমদ
মন্তব্য করুন: