শুটিং নিয়ে নেপালে ব্যস্ত সময় কাটাচ্ছেন অপু বিশ্বাস

শুটিং নিয়ে নেপালে ব্যস্ত সময় কাটাচ্ছেন অপু বিশ্বাস

প্রথম ডেস্ক

১৪/০৮/২০২৬ ০৬:৫৭:৩৫

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

নতুন সিনেমা ‘শিকার’-এর শুটিং নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন অপু বিশ্বাস। বাংলাদেশ, ভারত ও নেপালের শিল্পী-কলাকুশলীদের অংশগ্রহণে সিনেমাটির শুটিং হচ্ছে নেপালের মনোরম লোকেশনে। তবে কাজের ব্যস্ততার মধ্যেও পুত্র জয়কে ভীষণ মিস করছেন এই অভিনেত্রী।

ক্যারিয়ারে অসংখ্য সিনেমায় অভিনয় করেছেন অপু বিশ্বাস, উপহার দিয়েছেন ব্যবসাসফল কাজও। তার নতুন সিনেমা ‘শিকার’ পরিচালনা করছেন কামরুজ্জামান রোমান।

নেপালের লোকেশনের অভিজ্ঞতা জানিয়ে অপু বিশ্বাস দ্য ডেইলি স্টারকে বলেন, ‘নেপালের লোকেশনগুলো এত চমৎকার, চোখ জুড়িয়ে যায়, মন ভালো হয়ে যায়! পর্দায় আরও সুন্দর লাগবে আশা করছি।’

সিনেমার গল্প ও চরিত্র নিয়ে এখনই বিস্তারিত জানাতে চান না এই অভিনেত্রী। বলেন, ‘গল্প ও চরিত্র নিয়ে এখনই কিছু বলতে চাই না, দর্শকরা হলে গিয়ে দেখবেন।’

নেপালেই ‘শিকার’ সিনেমার মহরত হয়েছে উল্লেখ করে অপু বিশ্বাস বলেন, ‘শুটিং শুরু করার আগে এখানেই আমরা মহরত করেছি। সবাই উপস্থিত ছিলাম। মহরতই সবার মধ্যে অন্যরকম ভালো লাগা কাজ করতে দেখেছি।’

সিনেমাটিতে আরও অভিনয় করেছেন জিল্লুখ্যাত অভিনেতা শ্যাম ভট্টাচার্য। কলকাতার রজতাভ দত্তও আছেন। এ ছাড়াও অভিনয় করছেন বড়দা মিঠু ও মর্তুজা পলাশ।

অপু বিশ্বাস বলেন, ‘তিন দেশের শিল্পী ও কলাকুশলীরা আছেন। পরিচালক বেশ যত্ন নিয়ে কাজটি করছেন।’

এর আগে নেপালে শুটিং করলেও পুরো সিনেমার শুটিং সেখানে করার অভিজ্ঞতা এবারই প্রথম হচ্ছে বলে জানান অপু বিশ্বাস।

তবে কাজের ব্যস্ততার মধ্যেও পুত্র জয়কে ভীষণভাবে মনে পড়ছে তার। অপু বিশ্বাস বলেন, ‘নেপালে শুটিং করছি, কিন্তু বেশি মিস করছি পুত্র জয়কে।’

সবশেষে সিনেমাটির জন্য প্রস্তুতির বিষয়ে অপু বিশ্বাস বলেন, ‘শিকার সিনেমার জন্য যখন স্ক্রিপ্ট পাই এবং চরিত্রটি সম্পর্কে জানতে পারি, তখন থেকেই অভিনয়ের জন্য নিজেকে প্রস্তুত করতে শুরু করেছি।’

রত্না বাউরি

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad