তাহিরপুরে চোরাকারবারিদের হামলায় বিজিবির টহলদল আহত, আটক ৩ জন
Led Bottom Ad

তাহিরপুরে চোরাকারবারিদের হামলায় বিজিবির টহলদল আহত, আটক ৩ জন

নিজস্ব প্রতিনিধি, তাহিরপুর

১৩/০৮/২০২৫ ২৩:৩৫:০০

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের সীমান্তবর্তী লাউড়েরগড় এলাকায় সঙ্ঘবদ্ধ চোরাকারবারিদের হামলায় বিজিবির একটি টহল দলের কমান্ডারসহ কয়েকজন সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় মঙ্গলবার (১২ আগষ্ট) বিজিবি -পুলিশের যৌথ অভিযান চালিয়ে ৩ জনকে আটক করেছে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সুনামগঞ্জ-২৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল একেএম জাকারিয়া কাদির।


বিজিবি সূত্রে জানা যায়,( ৬আগষ্ট)রাত ৪টার সময়, লাউরগড় এলাকা দিয়ে সঙ্গবদ্ধ একটি চোরাকারবারীদল চোরাচালানী মালামাল নিয়ে ভারত হতে বাংলাদেশের দিকে আসলে বিজিবি টহল দল চ্যালেঞ্জ করলে চোরাকারবারীরা টহল দলের উপর পাথর নিক্ষেপ করলে টহলদল কমান্ডারসহ অন্যান্য সদস্যরা আঘাত প্রাপ্ত হয় এবং স্পিডবোট ক্ষতিগ্রস্থ হয়েছে। 


এ ঘটনায় তাহিরপুর থানায় চারজনের নামে মামলা দায়ের করা হলে বিজিবি -পুলিশের যৌথ অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়।


আটককৃত আসামিরা, সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার গ্রামের মৃত গিয়াস উদ্দিন এর ছেলে মেঃ আলী (২৫), একই ঠিকানার মোস্ত মিয়ার ছেলে মোঃ কাজী মিয়া(৩০)অপর দিকে একই ঠিকানার সায়দাবাদ গ্রামের মৃত আবুবক্কর এর ছেলে আজবিরুল (২৫)।


বর্তমান আইন-শৃঙ্খলার পরিপ্রেক্ষিতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী সদস্যদের উপর দুস্কৃতিকারীদের হামলা একটি নিত্য নৈমিত্তিক ঘটনা হয়ে দাড়িয়েছে। বিজিবি সদস্যদের উপর হামলার ঘটনায় মামলা দায়েরের পর বিজিবির সহায়তায় পুলিশ কর্তৃক আসামিদের গ্রেফতারের ফলে চোরাকারবারী ও দুষ্কৃতিকারীদের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর হামলার প্রবণতা উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে বলে এলাকার সাধারণ জনসাধারণ মত প্রকাশ করেছেন।


মীর্জা ইকবাল

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad