হবিগঞ্জে সোয়া কোটি টাকার কসমেটিক্স ও শাড়ীসহ ট্রাক জব্দ

হবিগঞ্জে সোয়া কোটি টাকার কসমেটিক্স ও শাড়ীসহ ট্রাক জব্দ

নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ

১৮/০৮/২০২৬ ২১:৪৯:২০

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

হবিগঞ্জ ৫৫ বিজিবি’র অভিযানে সোয়া কোটি টাকার কসমেটিক্স ও শাড়ীসহ ট্রাক জব্দ করেছে বিজিবি। আজ মঙ্গলবার (১৮ আগষ্ট) রাত ৯ টায় এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় হবিগঞ্জ ব্যাটালিয়ন (বিজিবি-৫৫)

এতে উল্লেখ করা হয়, একটি নির্দিষ্ট ডাম্প ট্রাকে ভারতীয় অবৈধ মালামাল পরিবহন করা হতে পারে এমন তথ্য হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)-এর কাছে আগে থেকেই ছিল। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ব্যাটালিয়নের একটি দল হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলাধীন চন্ডিছড়া চা-বাগান নামক এলাকায় একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে কৌশলগত অবস্থান নেয়। 

পরে ভোর ৪ টার দিকে চোরাকারবারিরা বিজিবির চেকপোস্ট ও উপস্থিতি টের পেয়ে ডাম্প ট্রাকটি সড়কের পাশে ফেলে রেখে আত্মগোপন করে। পরবর্তীতে বিজিবি উক্ত ডাম্প ট্রাকটি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে। ট্রাকটি তল্লাশি করে ট্রাক ভর্তি বালুর ভেতরে বস্তার মধ্যে অত্যন্ত সুকৌশলে অভিনব কায়দায় লুকানো বিপুল পরিমাণ ভারতীয় শাড়ী, ফেসওয়াস এবং পরিবহনে ব্যবহৃত ট্রাকটি জব্দ করা হয়।

হবিগঞ্জ ব্যাটালিয়ন (বিজিবি-৫৫) এর অধিনায়ক লেঃ কর্ণেল তানজিলুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন- নিয়মিত অভিযানের অংশ হিসেবে হবিগঞ্জ ৫৫ বিজিবি অভিযান পরিচালনা করে ভারতীয় শাড়ী ও কসমেটিকসসহ ০১ টি ডাম্প ট্রাক জব্দ করেছে। যার আনুমানিক মুল্য প্রায় ১ কোটি ২৮ লক্ষ টাকা। 

তিনি আরও বলেন- জব্দকৃত মালামাল কাস্টমস কর্তৃপক্ষের নিকট হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

ফয়সল চৌধুরী

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad