মৌলভীবাজারে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেপ্তার
Led Bottom Ad

মৌলভীবাজারে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি, মৌলভীবাজার

১৪/০৮/২০২৫ ১৯:৪০:৫৬

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী আক্কাছ আলীকে মৌলভীবাজার থেকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯)। বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাত আনুমানিক সোয়া ৩টার দিকে মৌলভীবাজার জেলার রাজনগর থানাধীন মুন্সীবাজার এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামী মৌলভীবাজার জেলার কমলগঞ্জ থানার কালেঙ্গা এলাকার আপ্তাব আলীর ছেলে আক্কাছ আলী (৬০)।


জানা যায়, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯) এর সিপিসি-২, মৌলভীবাজারের একটি আভিযানিক দল বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাত আনুমানিক সোয়া ৩টার দিকে মৌলভীবাজার জেলার রাজনগর থানাধীন মুন্সীবাজার ইউনিয়নের চানবাগ এলাকায় অভিযান পরিচালনা করে জিআর নং- ৪৯/৯৩, কুলাউড়া থানার মামলা নং-০১, তারিখ-০৪/০৬/১৯৯৩, ধারা- ৩০৪ (০১) পেনাল এর মূলে ওয়ারেন্টভূক্ত যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী আক্কাছ আলীকে গ্রেফতার করা হয়।


র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯) এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া অফিসার) কে এম শহিদুল ইসলাম সোহাগ বলেন, ‘পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামীকে মৌলভীবাজার জেলার কমলগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। এ ছাড়াও দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র্যাব-৯ এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।’

তাহির আহমদ

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad