শাল্লায় যথাযোগ্য মর্যাদায় জন্মাষ্ঠমী উদযাপন
সুনামগঞ্জের শাল্লায় যথাযথ মর্যাদায় পার্থসারথী ভগবান শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষ্যে শনিবার ১৬ আগষ্ট ডুমরা আখরা কমিটির উদ্যোগে সকাল ১০ ঘটিকায় একটি মঙ্গল শোভাযাত্রা বের হয়ে শাল্লা সদর কালীবাড়ি মন্দির হয়ে বাজারের বিভিন্ন সড়ক পরিদর্শন করে ডুমরা আখরায় গিয়ে শেষ হয়। বেলা ১২ ঘটিকায় শ্রীশ্রী ভগবত গীতা পাঠ হয় এবং দুপুর ২ ঘটিকায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় এ সময় উপস্থিত ছিলেন ডুমরা আখরার কর্মাধ্যক্ষ গুরু চরণ দাস, বিএনপির সম্ভাব্য এমপি প্রার্থী এডভোকেট তাহির রায়হান পাভেল। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শাল্লা উপজেলা বিএনপির আহ্বায়ক সিরাজুল ইসলাম সিরাজ,সদর ইউনিয়ন চেয়ারম্যান বিশ্বজিত চৌধুরী নান্টু, ব্রজেশ চৌধুরী, অধ্যাপক তরুণ কান্তি দাস, বাবুল দাস, সুধাংশু দাশ,নিকুঞ্জ বিহারী সরকার, রবীন্দ্র দাস, রানু দাস, লিটন দাস।
আলোচনা সভা শেষে সন্ধ্যায় ভক্তিমূলক সঙ্গীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় এলাকার সর্বস্তরের ভক্তবৃন্দ ডুমরা আখরায় উপস্থিত ছিলেন।
মীর্জা ইকবাল
মন্তব্য করুন: