সিলেটে ছাতক সমিতির আয়োজনে জিপিএ-৫ প্রাপ্ত ৬০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

সিলেটে ছাতক সমিতির আয়োজনে জিপিএ-৫ প্রাপ্ত ৬০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি. ছাতক

৩০/০৮/২০২৬ ১২:৩৪:১৬

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

মেধার স্বীকৃতি, আগামীর অনুপ্রেরণা—হোক স্বপ্নপূরণের দৃঢ় অঙ্গীকার”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ছাতক সমিতি সিলেটের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান ‘মেধার জয়োল্লাস ২০২৬’।

অনুষ্ঠানে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী ছাতকের ৬০ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়। শিক্ষার্থীদের সাফল্যের স্বীকৃতি প্রদান ও ভবিষ্যৎ শিক্ষাজীবনে তাদের আরও এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা জোগাতে আয়োজিত এ অনুষ্ঠান শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষাবিদ ও বিশিষ্টজনদের উপস্থিতিতে উৎসবমুখর হয়ে ওঠে।

সংবর্ধিত শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা ও মিষ্টিমুখ করিয়ে বরণ করে নেওয়ার পর তাদের হাতে সম্মাননা সনদ, নগদ অর্থ ও আকর্ষণীয় উপহার তুলে দেওয়া হয়।

ছাতক সমিতি সিলেটের সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুল জলিলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ছাদিকুর রহমান ছাদিকের পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সমিতির সিনিয়র সভাপতি ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা আয়োজক কমিটির আহ্বায়ক আবু তাহের মোহাম্মদ তারেক।অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা প্রশাসক (ডিসি) আব্দুল্লাহ আল মামুন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন  সিলেট মহানগর বিএনপির সভাপতি ও ছাতক সমিতি সিলেটের সাবেক সভাপতি নাসিম হোসেইন,  অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা মাসুদ রানা।

জাহিদপুর উইমেন্স কলেজের প্রতিষ্ঠাতা উদ্যোক্তা ও অধ্যক্ষ ছানাওর আলী কয়েছ, ভাতগাঁও আইডিয়াল কলেজের প্রতিষ্ঠাতা ও শিক্ষাবিদ শামীম আহমদ, সমিতির উপদেষ্টা ও সাবেক সভাপতি আ.ন.ম. ওহিদ কনা মিয়া, উপদেষ্টা রুহুল ফারুক এবং সহসভাপতি অধ্যক্ষ সালেহ আহমদ।পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সমিতির সহ-সাংগঠনিক সম্পাদক রিয়াজ আল মামুন।অনুষ্ঠানে ছাতক সমিতি সিলেটের উপদেষ্টা আব্দুল হান্নান, অধ্যক্ষ খসরুজ্জামান, সহসভাপতি দবিরুল ইসলাম, নুরুল আলম, মো. রকিব উল্লাহ, মো. আবুল কাশেম, আবু সালেহ ইয়াহিয়া, এস.এম. ছমরু মিয়া, মোঃ শফিক মিয়া, অ্যাডভোকেট মো. ছায়াদুর রহমান ও অ্যাডভোকেট শফিক মিয়াসহ সমিতির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ ছাড়া নির্বাহী সদস্য রোটা. মো. আশরাফুর রহমান চৌধুরী, মোহাম্মদ কবির মিয়া, মো. এনামুল হক রুবেল, তোফায়েল আহমদ ও মো. ফজলুর রহমান রাজু; যুগ্ম সাধারণ সম্পাদক উবায়দুল হক শাহীন, মো. আনোয়ার হোসেন, মো. সায়েম আহমদ, এস.এম. আমজাদ, রাহেল আহমদ, অ্যাডভোকেট মনির উদ্দিন, অ্যাডভোকেট সাজ্জাদুর রহমান, বারীন্দ্র দাস সজীব, শেখ ফরহাদ আহমদ (গাজী মিল্টন) সায়েম আহমদ,ও শফিক নুরসহ সমিতির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।সহ-সাংগঠনিক সম্পাদক এস.এম. সেফুল, সৈয়দ মনসুর আলী, মোঃ ওসমান আলী, আনোয়ার হোসেন রাজু, শাহ মোহাম্মাদ শাকিল ও লিটন মিয়া; প্রচার সম্পাদক এস.এম. জিতু মুন্না; সহ-প্রচার সম্পাদক সেপার আহমদ; দপ্তর সম্পাদক তানবির আহমদ জুয়েল; সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক জহিরুল ইসলাম চৌধুরী; সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট জুবায়ের আহমদ; পরিকল্পনা ও উন্নয়ন বিষয়ক সম্পাদক মোঃ আলতাফ হোসেন; যুব বিষয়ক সম্পাদক মো. আবু শামীম; পর্যটন বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম তালুকদার; সামাজিক যোগাযোগ বিষয়ক সম্পাদক আজিজুল মালিক রুভেজ; যোগাযোগ বিষয়ক সম্পাদক মোঃ মিজানুর রহমান; বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক অলিউর রহমান আলেক; জনসংযোগ বিষয়ক সম্পাদক মো. আবু জাবের; মহিলা ও শিশু বিষয়ক সম্পাদিকা লিপি বেগম; পাঠাগার বিষয়ক সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান; বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. উসমান গনি (কাছন); সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ফুজায়েল বিন হাবীবসহ সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, মেধাবী শিক্ষার্থীদের যথাযথ মূল্যায়ন ও উৎসাহ প্রদান জাতির ভবিষ্যৎ নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শিক্ষার্থীদের অর্জনকে স্বীকৃতি দেওয়ার মাধ্যমে তাদের আত্মবিশ্বাস আরও বাড়বে এবং ভবিষ্যতে তারা দেশ ও সমাজের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।তারা আরও বলেন, ছাতক সমিতি সিলেট শিক্ষা, মানবিকতা ও সামাজিক উন্নয়নে ইতোমধ্যে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে। ভবিষ্যতেও কৃতি শিক্ষার্থীদের উৎসাহিত করাসহ শিক্ষা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন বক্তারা।সংশ্লিষ্টরা মনে করেন, ছাতক সমিতি সিলেটের এ ধরনের উদ্যোগ মেধাবী শিক্ষার্থীদের স্বীকৃতি দেওয়ার পাশাপাশি নতুন প্রজন্মকে পড়াশোনা ও ভালো ফলাফল অর্জনে উৎসাহিত করবে।

সুজন তালুকদার / রত্না বাউরী

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad