জগন্নাথপুরে মৎস সপ্তাহ উপলক্ষে সভা ও র্যালি
"অভয় আশ্রম গড়ে তুলি, দেশী মাছে দেশ ভরি" এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জের জগন্নাথপুরে মৎস সপ্তাহ ২০২৫ উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। সপ্তাহব্যাপী অনুষ্ঠানের উদ্বোধনী দিনে ১৫ কেজি মাজ অবমুক্ত করেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বরকত উল্লাহ।আলোচনা সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন জগন্নাথপুর মডেল মসজিদের মাওলানা জুবায়ের আহমদ ও স্বাত বক্তব্য রাখেন আলোচনা সভার সঞ্চালক প্রানীসম্পদ কর্মকর্তা খালেদ সাইফুল্লাহ।
সোমবার (১৮ জুলাই) সকাল ১১ টায় জগন্নাথপুর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তর এসব কর্মসূচির আয়োজন করেন। উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা খালেদ সাইফুল্লাহর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বরকত উল্লাহ, উপজেলা কৃষি কর্মকর্তা কাওসার আহমদ, উপজেলা প্রকৌশলী সাহরাব হোসেন, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা নুর ইসলাম, সাংবাদিক হিফজুর রহমান তালুকদার জিয়া, আমিনুল হক সিপন, ফুজায়েল আহমদ, মৎস সমিতির সুটকি উদ্যোগতা সুমা আক্তার, মৎস উদ্যোগতা শাহ আলম, মৎসজীবি হাছন আলী প্রমুখ।
উপজেলা পর্যায়ে মৎস্য উৎপাদন খাতে বিশেষ অবদান রাখায় ৩ জনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। অনুষ্ঠানের আগে এক বর্ণাঢ্য র্যালী উপজেলার বাইরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, মাছে ভাতে বাঙালি এ কথাটি জাতির দৈনন্দিন জীবনের সাথে জড়িত। মানুষের দেহে সিংহ ভাগ আমিষের ঘাটতি পূরণ করে মাছ। জাতীয় অর্থনীতিতে মৎস্য খাতের অবদান ২ দশমিক ৫৩ শতাংশ। এছাড়া ইলিশ আহরনে বিশ্বে বাংলাদেশের অবস্থান প্রথম। মাছ চাষীরা কোন পদ্ধতিতে চাষ করলে বেশি লাভবান হতে পারবেন এজন্য সরকারের মৎস্য অধিদপ্তর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। এজন্য দেশে দিন দিন বৃদ্ধি পাচ্ছে মাছ উৎপাদন। অপরদিকে হারিয়ে যাওয়া দেশী মাছগুলো সংরক্ষণে নজর দিতে হবে।
মীর্জা ইকবাল
মন্তব্য করুন: