প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ স্বেচ্ছাসেবক দলের ব্যাপক কর্মসূচী
Led Bottom Ad

প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ স্বেচ্ছাসেবক দলের ব্যাপক কর্মসূচী

নিজস্ব প্রতিনিধি,সুনামগঞ্জ

১৯/০৮/২০২৫ ১৮:৩৯:২১

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কর্মসূচি ও ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জে নানা কর্মসূচীর আয়োজন করা হয়। কর্মসূচীর মধ্যে র‌্যালি, আলোচনা সভা, পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান, ডাস্টবিন স্থাপন ও বৃক্ষরোপণ অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে মঙ্গলবার (১৯ আগস্ট) বেলা  ১১ টায় শহরের পুরাতন বাসস্ট্যান্ডে জেলা বিএনপির  কার্যালয়ের সামনে থেকে র‌্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ট্রাফিক পয়েন্ট এসে সমাবেশ অনুষ্ঠিত হয়।


জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মনাজ্জির হোসেনের সভাপতিত্বে ও সদস্য সচিব জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় বক্তব্য রাখেন সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব অ্যাডভোকেট. দীপংকর বনিক সুজিত। 


আহ্বায়ক মনাজ্জির হোসেন ও সদস্য সচিব জাহাঙ্গীর আলম বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও স্বৈরাচার বিরোধী আন্দোলনে স্বেচ্ছাসেবক দল সবসময় অগ্রণী ভূমিকা পালন করেছে। কিছু কুচক্রীমহল নির্বাচনকে নিয়ে নানা পায়তারা করছে, তাদের বিরুদ্ধে সৌচ্ছার হতে হবে। জনগণ নির্ধারিত সময়েই নির্বাচন চায়। কোন ধরনের ষড়যন্ত্র দেশের মানুষ মেনে নেবে না। 


পরে সুনামগঞ্জ সদর হাসপাতালে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান, ডাস্টবিন স্থাপন এবং ফলজ-বনজ বৃক্ষরোপণ করা হয়। এ সময়  অন্যান্যদের  মধ্যে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. রফিকুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সুহেল মিয়া, শাহজাহান মিয়া, লিয়াকত আলী, আনোয়ার আলম, মোজাহিদুল ইসলাম শিপলু, সৈয়দ মোহাদ্দিস, বাহাউদ্দীন শাহী, মনসুর আহমদ, ওমর ফারুক, সামসুর রহমান, আহমেদ হুমায়ুন রশিদ, দপ্তর সম্পাদক ছাদিকুর রহমান চৌধুরী, সদর থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবুল কাশেম দুলু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুজাব্বির হোসেন আপু, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মহিম উদ্দিন, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য নুর জালাল মন্টি, অ্যাড. আতিকুর রহমান, সাইফুল ইসলাম আতাহার চৌধুরী শাহীন, মাসুম বিল্লা, আতহাব চৌধুরী হাসান, আসাদুজ্জামান সাগর, জুবায়ের আহমদসহ দলীয় নেতা কর্মী গণ উপস্থিত ছিলেন।

মীর্জা ইকবাল

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad