ছাতকে কিশোরী অপহরনের পর ধর্ষণ : গ্রেফতার ১
Led Bottom Ad

ছাতকে কিশোরী অপহরনের পর ধর্ষণ : গ্রেফতার ১

নিজস্ব প্রতিনিধি. ছাতক

২০/০৮/২০২৫ ০৪:১০:৫২

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জের ছাতক উপজেলায় ১৫ বছর বয়সী এক কিশোরীকে অপহরণের পর ধর্ষণের ঘটনায় থানায় দায়েরকৃত মামলায় প্রধান আসামী ইমরান মিয়া (৩৬) নামে একজনকে আটক করেছে থানা পুলিশ। সে উপজেলার ইসলামপুর ইউনিয়নের গনেশপুর (ছড়ারপাড়) গ্রামের মৃত মঈন উদ্দিনের ছেলে। সোমবার সন্ধ্যায় অপহরণকৃত কিশোরীকে উদ্ধারের পাশাপাশি ইমরানকে সিলেট শহর থেকে আটক করা হয়। মঙ্গলবার (১৯ আগষ্ট) দুপুরে তাকে নারী ও শিশু নির্যাতন আইনের মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে সৌপর্দ করা হয়েছে।


মামলার সুত্রে জানা যায়, উপজেলার নোয়ারাই ইউনিয়নের রাজগাঁও (বেজপাড়া) গ্রামের ১৫ বছরের কিশোরীকে গত ১ আগষ্ট বিকেলে রাজগাঁও পয়েন্ট থেকে ইমরান ও তার সহযোগীরা মিলে একটি সিএনজি চালিত অটোরিকশায় তুলে নিয়ে যায়। এ ঘটনায় কিশোরীকে অনেক খোঁজাখুজির পর মামলার এক স্বাক্ষীর মাধ্যমে জানা যায় তাকে অপহরণ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত হওয়ার পর গত শনিবার ওই কিশোরীর বাবা থানায় বাদী হয়ে ইমরানকে প্রধান আসামী করে একটি মামলা দায়ের করেন। 


মামলার তদন্তকারী কর্মকর্তা ও থানার উপ-পরিদর্শক গাজী মোয়াজ্জেম হোসেন বলেন, অপহরণকৃত ওই কিশোরী ও আসামী সিলেটে অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে মামলার প্রধান আসামী ইমরান মিয়াকে আটক ও ভিগটিমকে উদ্ধার করা হয়েছে। ওই কিশোরীকে ডাক্তারী পরীক্ষার জন্য মঙ্গলবার সকালে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের (ওসিসি) পাঠানো হয়েছে।

মীর্জা ইকবাল

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad