হবিগঞ্জের ৬৬ কোটির টাকারে সড়ক খানাখন্দে ভরা, চরম দুর্ভোগ

হবিগঞ্জের ৬৬ কোটির টাকারে সড়ক খানাখন্দে ভরা, চরম দুর্ভোগ

নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ

২৮/০৯/২০২৬ ১২:১৫:৪১

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের বিরাট গ্রাম থেকে শিবপাশা ইউনিয়নের সবুজগঞ্জ বাজার পর্যন্ত প্রায় ১০ কিলোমিটারেরও বেশি সড়কের বেহাল দশায় চরম দুর্ভোগে যাত্রী ও চালকরা।

স্থানীয়দের অভিযোগ, প্রায় দুই বছর ধরে সড়কের এমন বেহাল দশায় যাত্রী ও চালকদের দুর্ভোগ পোহাতে হলেও এ বিষয়ে পদক্ষেপ নিচ্ছে না উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। এলজিইডি কর্তৃপক্ষ বলছে, সড়কটি মেরামতে দরপত্র আহ্বানের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।

এলজিইডি সূত্রে জানা গেছে, ২০১৮ সালের দিকে প্রায় ৬৬ কোটি টাকা ব্যয়ে ১০ দশমিক ২৫ কিলোমিটার সড়কটির নির্মাণ কাজ শেষ হয়৷ এরপর বিভিন্ন সময়ে সড়কটির বিভিন্ন অংশের সেতু, সেতুর সংযোগ সড়ক ও সড়কের বিভিন্ন অংশ সংস্কার করা হয়।

সরেজমিনে সড়কটিতে গিয়ে দেখা গেছে, উপজেলার সদর ইউনিয়নের বিরাট ভাটীপাড়া গ্রামের অংশ থেকে শিবপাশা সবুজগঞ্জ বাজার পর্যন্ত সড়কটির বিভিন্ন অংশে ছোট বড় অসংখ্য গর্তের সৃষ্টি হয়েছে। কোথাও আবার সেতুর গোড়ার মাটি সরে গেছে। খানাখন্দ সৃষ্ট সেই সড়কটিতে ঝুঁকি নিয়ে চলাচল করছে নানান ধরনের যাত্রী ও পণ্যবাহী গাড়ি।

শিবপাশা ইউনিয়নের বাসিন্দা কাউসার মিয়া বলেন, সড়কটি ব্যবহার করে প্রতিদিন উপজেলা সদরে যাওয়া করতে হয়। কিন্তু সড়কের এমন বেহাল দশায় জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন যাতায়াত করতে হয়।

সুরান মিয়া নামের আরেক বাসিন্দা বলেন, প্রায় দুই বছরের বেশি সময় ধরে খানাখন্দে সড়কটির এমন বেহাল দশা থাকলে ও নজর নেই কর্তৃপক্ষের।

সিএনজিচালক মাহবুব বলেন, সড়কটির এ দশার কারণে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। এছাড়া সিএনজি অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা ও পণ্যবহনকারী যানবাহনের যন্ত্রাংশ রোজই নষ্ট হচ্ছে। এতে করে দিনের যা ইনকাম তা চলে যাচ্ছে পরিবহন মেরামতে।

আজমিরীগঞ্জ উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উপসহকারী প্রকৌশলী মো. শরিফুল ইসলাম কালবেলাকে বলেন, আজমিরীগঞ্জ সদর ইউনিয়নের বিরাট ভাটীপাড়া অংশ থেকে পশ্চিমভাগ বড় ব্রিজ পর্যন্ত সড়কটির ১০ দশমিক ১৫ কিলোমিটার মেরামতের জন্য ইতোমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন পাঠানো হয়েছে। এটি অনুমোদন হলেই সড়কটি মেরামত কাজ শুরু করা হবে।

রত্না বাউরী/প্রসি-২৬

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad