বাংলাদেশকে হারিয়ে ফাইনালে পাকিস্তান

বাংলাদেশকে হারিয়ে ফাইনালে পাকিস্তান

প্রথম ডেস্ক

০১/১০/২০২৬ ১২:০২:২০

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

এশিয়ান গেমসে আবারও হতাশ করলো বাংলাদেশ। সেমিফাইনালে পাকিস্তানের কাছে ৬ উইকেটে পরাজিত হয়েছে বাংলাদেশ। ৯ বল বাকি থাকতে পাকিস্তান জয় নিশ্চিত করে।তাওহিদ হৃদয়ের লড়াকু ইনিংস শেষ পর্যন্ত সান্ত্বনা হয়েই থেকেছে।

গত তিন দিনের বৃষ্টির কারণে করোগি স্পোর্টস পার্কের আউটফিল্ড ভেজা থাকায় সোয়া একঘণ্টা দেরিতে ম্যাচ শুরু হয়। ওভার কমিয়ে ১৩ ওভার নির্ধারিত হয়।টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান পাকিস্তানের অধিনায়ক সাহিবজাদা ফারহান।

তাওহিদ হৃদয়ের ২৫ বলে ৪২ রানের সুবাদে বাংলাদেশ ৭ উইকেটে ১১১ রান সংগ্রহ করে। হৃদয়ের ইনিংসে ছিল ৪টি ওভার বাউন্ডারি ও ২টি বাউন্ডারি।

এছাড়া সাইফ হাসান ১৭ বলে ১৯ এবং মোসাদ্দেক হোসেন ১৬ বলে করেছেন ১১ রান।পাওয়ার প্লেতে বাংলাদেশ ৩ উইকেটে ২৩ রান সংগ্রহ করেছিল। ৭.৪ ওভারে ৫০ ও ১০০ রান আাসে ১১.৬ ওভারে।

পাকিস্তানের বাঁহাতি স্পিনার সুফিয়ান মুকিম ২৩ রানে নিয়েছেন ৩ উইকেট। ১৫টি ওয়াইডসহ অতিরিক্ত রান হয়েছে ১৫।১১২ রানের লক্ষ্যে খেলতে নেমে পাকিস্তান ১১.৩ ওভারে জয়ের বন্দরে পৌঁছে যায়।

আব্দুল সামাদ ১৫ বলে ৫টি বাউন্ডারি ও ১টি ওভার বাউন্ডারিতে ৩০ রানে অপরাজিত ছিলেন। হাসান নাওয়াজ করেছেন ২২ বলে ২৭ রান। এই জুটি ২৪ বলে ৫০ রান করে পাকিস্তানের জয় নিশ্চিত করেন।

এবারের গেমসে ক্রিকেটে বাংলাদেশ দলের স্বর্ণ পদকের স্বপ্ন ছিল। যে কারণে পূর্ণশক্তির দল নিয়ে এসেও ফাইনালে খেলা হলো না বাংলাদেশের।


পূজা বাড়াইক/প্রসি-২৬

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad