সিলেটে মানবপাচার মামলায় ভাই-বোন গ্রেফতার

সিলেটে মানবপাচার মামলায় ভাই-বোন গ্রেফতার

প্রথম সিলেট প্রতিবেদন

০৩/১০/২০২৬ ১২:৪৯:৫৫

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেট থেকে মানবপাচার মামলার আসামী ভাই-বোনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে বৃহস্পতিবার রাতে জগন্নাথপুর থানা পুলিশ সিলেট মহানগরীর শাহপরাণ থানা এলাকা থেকে তাদের গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলো- সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের সাদীপুর গ্রামের মনফর আলীর মেয়ে সুভি বেগম (৩২) ও তার ভাই শামছুল মিয়া (২৯)। তাদের বিরুদ্ধে মানবপাচারের চারটি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, সুভি ও শামছুলসহ একটি চক্র দীর্ঘদিন ধরে ইতালিসহ ইউরোপের বিভিন্ন দেশে মানবপাচার করে আসছিল। তাদের বিরুদ্ধে প্রতারণার মাধ্যমে ভুক্তভোগীদের নিকট থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে। 

সুভির স্বামী ইতালিতে এবং তার আরেক ভাই লিবিয়ায় বসবাস করে। এই চক্র অভিবাসন প্রত্যাশীদের ইউরোপের স্বপ্ন দেখিয়ে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছে বলে অভিযোগ রয়েছে।

ভুক্তভোগী জগন্নাথপুর বাজার ব্যবসায়ী শেলন ভান্ডারী বলেন, ‘ইতালিসহ ইউরোপের বিভিন্ন দেশে লোক পাঠানোর প্রলোভন দেখিয়ে আসামি সুভি বেগম বিদেশ প্রত্যাশী অনেকের কাছ থেকে কয়েক কোটি টাকা হাতিয়ে নিয়েছে। ওই নারীর স্বামী ও তার ভাই আন্তর্জাতিক মানবপাচার চক্রের সঙ্গে জড়িত। ইতালি পাঠানোর কথা বলে প্রতারণার মাধ্যমে তারা আমার নিকট থেকে ১৫ লাখ টাকা হাতিয়ে নিয়েছে।’

গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে জগন্নাথপুর থানার উপপরিদর্শক (এসআই) নূর হোসেন জানান, গ্রেফতারকৃতদের সুনামগঞ্জ জেলহাজতে পাঠানো হয়েছে।

রত্না বাউরী/প্রসি-২৬

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad