তরুণ ক্রিকেটার মেহেদী হাসান হৃদয়ের মৃত্যু
চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে মারা গেছেন চট্টগ্রাম বিভাগ অনূর্ধ্ব-১৮ দলের প্রতিশ্রুতিশীল ক্রিকেটার মেহেদী হাসান হৃদয়।
শনিবার (২৪ অক্টোবর) অ্যাম্বুলেন্সে করে ঢাকায় নেওয়ার সময় তার মৃত্যু হয়।
অ্যাকিউট মায়েলয়েড লিউকেমিয়া (এএমএল) নামের রক্ত ও অস্থিমজ্জার একটি দ্রুত বর্ধনশীল ক্যান্সারে ভুগছিলেন হৃদয়। তার চিকিৎসার জন্য সহায়তার হাত বাড়িয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এবং ক্রীড়া মন্ত্রণালয়।
চট্টগ্রাম বিভাগের বয়সভিত্তিক ক্রিকেটে সম্ভাবনাময় খেলোয়াড় হিসেবে পরিচিত ছিলেন হৃদয়।তার চিকিৎসার জন্য গত জুলাইয়ে বিসিবি পাঁচ লাখ টাকা দেয়। একই পরিমাণ অর্থ সহায়তা দেয় ক্রীড়া মন্ত্রণালয়ও।
তবে সব চেষ্টা ব্যর্থ করে এত অল্প বয়সেই চলে গেলেন হৃদয়। তার মৃত্যুতে পরিবার, স্বজন ও দেশের ক্রিকেটাঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
পূজা বাড়াইক/প্রসি-২৬
মন্তব্য করুন: