একটি মহল নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে : সৈয়দ মো.ফয়সল
Led Bottom Ad

একটি মহল নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে : সৈয়দ মো.ফয়সল

রাজীব দেব রায় রাজু,মাধবপুর প্রতিনিধি

০৩/০৯/২০২৫ ২৩:২৫:১১

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

হবিগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি ,সাবেক সংসদ সদস্য সৈয়দ মোঃ ফয়সল বলেছেন, দেশবিরোধী একটি মহল নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে। জিয়ার সৈনিকরা জীবীত থাকতে, তাদের সেই স্বপ্ন পূরণ হবে না। তিনি বলেন, বিগত আওয়ামী লীগ সরকার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জনপ্রিয়তায় ঈর্ষানিত হয়ে জোরপূর্বক লন্ডন পাঠিয়েছিল। সামনে উনার নেতৃত্বে আমরা সোনার বাংলা গড়ে তুলব। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ৩১ দফার মধ্যে বাংলাদেশের অগ্রগতি সমৃদ্ধি ও রাষ্ট্র মেরামতের সব কিছু রয়েছে। 


তিনি আজ ( বুধবার ৩ সেপ্টেম্বর) মাধবপুর উপজেলা বিএনপি ও পৌর বিএনপির যৌথ আয়োজনে দলের ৪৭ তম প্রতিষ্টাবাষির্কী উদ্যাপন উপলক্ষ্যে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য প্রদানের সময় এই কথা গুলো বলেন। উপজেলা বিএনপি’র সভাপতি শামসুল ইসলাম কামালের সভাপতিত্বে সভায় অন্যান্যাদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান,উপজেলা বিএনপির সাধারন সম্পাদক হামিদুর রহমান হামদু,পৌর বিএনপির সভাপতি গোলাপ খান, সাধারন সম্পাদক আলাউদ্দিন আল রনি, মাধবপুর পৌরসভার সাবেক মেয়র হাবিবুর রহমান মানিক, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক হাজী ফিরোজ, উপজেলা যুবদলের আহ্বায়ক  এনায়েত উল্লাহ, সদস্য সচিব কবির চৌধুরী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ফরিদ মিয়া,পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলমগীর কবির, যুগ্ম আহ্বায়ক রাসেল আহামেদ সহ অনেকেই। 


তাহির আহমদ

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad