জগন্নাথপুরের মাদক ব্যবসায়ীসহ ৩ আসামী গ্রেফতার
সুনামগঞ্জের জগন্নাথপুর থানা পুলিশের পৃথক অভিযানে মাদক ব্যবসায়ী ও জিআর মামলায় পরোয়ানাসহ তিন আসামীকে গ্রেফতার করে। বৃহস্পতিবার রাতে থানা পুলিশ পৌরসভার অন্তর্গত জগন্নাথপুর বাজারের পৌর পয়েন্টে অবস্থান করে মার্সেল নেক্সট ইলেকট্রনিক্স এর সামনে পাকা রাস্তার উপর থেকে ইয়াবা বিক্রয়কালে পৌরসভার ৭নং ওয়ার্ড এর ইকড়ছই গ্রামের আরজু মিয়ার ছেলে মো. চৈল উদ্দিন মিয়া (৩৬)কে গ্রেফতার করেন। এ সময় দেহ তল্লাশী করিয়া তাহার পড়নে থাকা থ্রি-কোয়ার্টার জিন্স প্যান্টের সামনের ডান পকেট হইতে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ বিষয়ে এসআই মো. হাদী আব্দুল্লাহ গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন।
এ দিকে পুলিশের অপর অভিযানে ননজিআর মামলার গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী রানীগঞ্জ ইউনিয়নের মেঘারকান্দি গ্রামের মৃত বিষ্ণুপদ দাসের ছেলে সুজন দাস (৩৫) ও একই গ্রামের দূর্গাপদ দাসের ছেলে সুমন্ত দাস (৩০)কে গ্রেফতার করেন।
এ ব্যাপারে থানার অফিসার ইনচার্জ মাহফুজ ইমতিয়াজ ভূঞা বলেন, আমাদের থানা পুলিশের বিশেষ অভিযানে ২০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে ও জিআর গ্রেফতারী পরোয়ানাভুক্ত ২ জন আসামীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃত আসামীদের শুক্রবার পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
মীর্জা ইকবাল
মন্তব্য করুন: